রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২-২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাবির একাডেমিক শাখার প্রধান উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অন্য পাবিলক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে মিলে […]

» Read more

শুক্রবার মেলবোর্নে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ফুটবলের মহারণে শুক্রবার প্রীতি ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ভক্ত-সমর্থকদের জিভে জল আনা ‘সুপার ক্লাসিকো’ লড়াইয়ের ভেন্যু অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই ভিন্ন এক আমেজ। প্রতিবেশী দুদেশের খেলোয়াড়রাও এই ম্যাচ নিয়ে থাকেন রোমাঞ্চিত। প্রীতি ম্যাচের মোড়কে হলেও মাঠে কেউ […]

» Read more

ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি দাম

বিনোদন ডেস্ক: পাওলি দাম বাংলাদেশে এখন বেশ পরিচিত নাম। নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের হাত ধরে বাংলাদেশি সিনেমায় অভিষেক হয়েছিল এ বছরের এপ্রিলে। তার আদিনিবাসও বাংলাদেশের ফরিদপুরে। খবর হলো বিয়ে করছেন পাওলি দাম। এ বছরের ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসছেন বাংলাদেশের সিনেমা ‘সত্তা’ খ্যাত এ অভিনেত্রী। পাত্র গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব। পাওলি দামের বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন সত্তার নির্মাতা […]

» Read more

সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১৯৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের ফিতরা চূড়ান্ত হয়েছে। এবছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান। ইসলামি শরীয়াহ মতে আটা, খেজুর, […]

» Read more

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে দলের কয়েকজন শীর্ষ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কৃষক বিক্ষোভে ফুঁসে ওঠা মধ্য প্রদেশের মান্দসাউর জেলায় ঢুকতে বাধা দেওয়া হয় তাকে। গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে, হেঁটে বিক্ষোভস্থলে পৌঁছানোর তার সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের পর রাহুল গান্ধীকে একটি গেস্ট হাউসে নেওয়া হয়। গেস্ট হাউসটিকে অস্থায়ী […]

» Read more

বিসিএস সিলেবাসে পরিবর্তন, লাগবে এনআইডি নম্বর

নিজস্ব প্রতিবেদক: ৩৮তম বিসিএস পরীক্ষায় আসছে নানান পরিবর্তন। অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর সংযোজনকে বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া লিখিত পরীক্ষার সিলেবাসেও আসছে পরিবর্তন। বাংলাদেশ বিষয়াবলিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর থাকবে ৫০ নম্বরের প্রশ্ন। সেইসঙ্গে পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে। বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিসিএস পরীক্ষায় পরিবর্তন আসার বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ সাদিক বলেন, […]

» Read more