সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জীবন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিনাকুণ্ডু উপজেলার পিয়ারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজমুল মোটরসাকেল যোগে ব্যক্তিগত কাজে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডুর দিকে যাচ্ছিল। পথে হরিনাকুণ্ডু উপজেলার পিয়ারপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের […]

» Read more

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগের বিল অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: সম্রাট আকিহোতোর সিংহাসন ত্যাগের বিলের অনুমোদন দিলো জাপান পার্লামেন্ট। দুইশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে শুক্রবার এ বিলটির অনুমোদন দেওয়া হলো। ৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা […]

» Read more

তিন বাঙালি কন্যার বৃটেন জয়

নিজস্ব প্রতিবেদক: এক সময় ব্রিটিশরা শাসন করতো ভারতীয় উপমহাদেশকে। সময়ের পরিক্রমায় আজ বৃটিশ পার্লামেন্টে থাকছেন বাংলাদেশিরা। বৃটেনের গত জাতীয় নির্বাচনের মতো এবার দেশটির আগাম সাধারণ নির্বাচনে বাংলাদেশের তিন কন্যা রুশনারা আলী, রূপা হক এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বিজয়ী হয়েছেন। এই জয় বাঙালি জাতিস্বত্তার বিজয়। তিন কন্যাই গতবারের চেয়ে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনজনই লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা […]

» Read more

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে (৩৮) সিরাজগঞ্জে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিদ মঞ্জুরুল রোমেল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাদাই বাদরা গ্রামের মৃত এম এ গোফরানের ছেলে। বিকেলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন […]

» Read more

নতুন সরকার গঠনের ঘোষণা দিলেন তেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠন করবেন তিনি আজ শুক্রবার এই ঘোষণা দেন। বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার পর এ কথা বলেন তেরেসা মে। আজ শুক্রবার সরকার গঠনের অনুমতি নিতে রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তেরেসা মের দল কনজারভেটিভ […]

» Read more

মেরকাদোর গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: জয় দিয়েই সাম্পাওলি-যুগ শুরু হলো আর্জেন্টিনার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি করেছেন গ্যাব্রিয়েল মেরকাদো। এদগার্দো বাউজার বিদায়ের পর নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। সাম্পাওলি নিজের প্রথম ম্যাচে আক্রমণাত্মক একাদশই সাজিয়েছিলেন। শুরুর একাদশে মাঠে নামিয়েছিলেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়াদের। ব্রাজিল দলে […]

» Read more