অধ্যাপক বিশ্বজিৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে আগামী চার বছরের জন্য বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে […]

» Read more

মক্কায় মসজিদ আল-হারামে কাতারিদের ঢুকতে বাধা

আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় পবিত্র মসজিদ আল-হারামে কাতারের নাগরিকদের ঢুকতে বাধা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে কাতারের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর কূটনৈতিক সংকট আরো প্রকট হলো। এদিকে, বিশ্বের মুসলিমদের জন্য মহিমান্বিত ও পবিত্র মসজিদ আল-হারামে কাতারিদের ঢুকতে না দেওয়ায় এর কঠোর নিন্দা জানিয়েছে কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি)। দোহাভিত্তিক আল-শার্ক সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা অনলাইন। আল-শার্কের খবরে […]

» Read more

বশেমুরকৃবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া

বশেমুরকৃবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। দীর্ঘ প্রায় ২ মাস ২০ দিন উপাচার্যের পদ শূন্য থাকার পর নতুন উপাচার্য পেলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১০(১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ […]

» Read more

দেশে ২৮ শতাধিক পত্রিকা প্রকাশিত হচ্ছে: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক, ষান্মাষিক মিলে বর্তমানে দেশে ২৮ শতাধিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। সরকারের গণমাধ্যম বান্ধব বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে উভয় গণমাধ্যম মুখর খাত হিসেবে বিবেচিত হচ্ছে।’ ১১ জুন রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি’র এক প্রশ্নের জবাবে এ সব […]

» Read more

পিরোজপুরের মিরুখালীতে বাড়ছে তিল চাষ

পিরোজপুর প্রতিনিধি: ‘তিলে তৈল হয়’ এবং ‘তিলকে তাল করা’ বাক্য দু’টি বাংলা ব্যাকরণের কারক-বিভক্তি ও বাগধারায় বহুল পরিচিত। ক্ষুদ্রাকৃতির তেল বীজ তিল, এখন ব্যাকরণ বইয়ের গণ্ডি পেরিয়ে কৃষকের ভাগ্যের চাকা ঘুরাবার পণ্যে পরিণত হতে পারে। স্বাস্থ্য সম্মত তেল জাতীয় শষ্য তিল কম শ্রম এবং খরচে সব মাটিতে উৎপাদন হওয়ায় কৃষকরা তিল চাষে আগ্রহ দেখাচ্ছে। আমন ধান কাটার পর ক্ষেত যখন […]

» Read more

গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মুক্তি পেয়েছেন। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া […]

» Read more