দিনাজপুরে ছাদ কৃষি উদ্বোধন করলেন বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ  দিনাজপুরে সরকারী দপ্তরের ছাদে আনুষ্ঠানিকভাবে ছাদ কৃষি উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান। দিনাজপুর শহরের পুলহাটস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র বীজ কন্ট্রাক্ট এগ্রো অফিসের ছাদে রোববার বিকেলে অনুষ্ঠানিকভাবে তিনি এ ছাদ কৃষি উদ্বোধন করেন। এ ছাদে দেশী-বিদেশী প্রায় অর্ধ শতাধিক ফলের গাছ লাগানো হয়েছে। এ সময় বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের সার বিপনের যুগ্ম পরিচালক […]

» Read more

দু’ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে ফুঁসে উঠেছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দু’ছাত্রীকে যৌন হয়রানী,মানষিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। এ নিয়ে আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১১ থেকে বেলা ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে তার কুশপুত্তলিকা দাহ […]

» Read more

বিশ্ব পরিবেশ দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের আয়োজন

গণ বিশ্ববিদ্যালয়(সাভার) প্রতিনিধি : সোমবার (০৫ জুন) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‍্যালী ও বৃক্ষ রোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাব। র‍্যালীটি একাডেমিক ভবনের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলা, ফুসকা চত্বর ও প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনের সামনে আসে শেষ হয়। এরপর পরিবেশ ক্লাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মুহুয়া […]

» Read more

বাংলাদেশিদের ভারতে যাওয়া-আসার বিধিনিষেধর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :  ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে ভারত। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অপসারণের ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতের পথ আরো সুগম হলো। বিমানবন্দরগুলো হলো- আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্ণৌ), বারণসী, ব্যাঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম […]

» Read more

৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট পাওয়া যাবে আগামী ৬ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক : ৫ টাকার কারেন্সি নোটে জ্যেষ্ঠ অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর সংযোজন করে নতুন নোট মুদ্রণ করা হয়েছে। আগামী ৬ জুন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে। রোববার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ৫ টাকার কারেন্সি নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় […]

» Read more

প্রথমবারের মত ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছে পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:  ইন্টানশিপ প্রোগামে অংশ নিতে বিদেশ যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ জন শিক্ষার্থী। ইন্টানশিপের জন্য থাইল্যান্ড, জাপান ও নেপালে যাবেন তারা। জানা যায়, প্রতি বছর ইন্টার্নশিপ প্রোগামে অংশ নেয় পশুপালন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছেন ওই অনুষদের ১৭ জন শিক্ষার্থী। আগামী তিন মাস তারা বিদেশে অবস্থান করবেন। এদের মধ্যে থাইল্যান্ডের […]

» Read more

পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। তবে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে ডন অনলাইনে বলা হয়েছে, শনিবার নিয়ন্ত্রণরেখায় পাট্টা পানি সেক্টরে বিনা উসকানিতে সীমান্ত […]

» Read more