ময়মনসিংহে ব্রহ্মপুত্রের শহররক্ষা বাঁধে ভাঙন

ময়মনসিংহ প্রতিনিধি: ব্রহ্মপুত্রের ভাঙন থেকে ময়মনসিংহ শহর রক্ষায় করা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ছোট আকারের হলেও নদে পানি বৃদ্ধির প্রবণতার কারণে এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সংলগ্ন বাঁধে এই ভাঙন দেখা যায়। এর পাশেপাশেই গুরুত্বপূর্ণ নানা সরকারি স্থাপনা রয়েছে। ভাঙা অংশে বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই […]

» Read more

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আগামী ২৩-২৪ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এ […]

» Read more

সজনে ডাঁটার বিস্ময়কর যত পুষ্টিগুণ

কৃষি ডেস্ক: বাজার উঠতে শুরু করেছে সজনে ডাঁটা। সবজি হিসেবে এটি বেশ জনপ্রিয়। সজনের ডাঁটা শুধু নয় এর পাতাও শাক হিসেবে খাওয়া যায়। এটি গরমে রসনায় তৃপ্ত করেও এর বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা আমাদের অনেকেরই অজানা। সজনে সবজি হিসেবে যতটা জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয় ঔষধি গুণের জন্য। ❏ বাতের ব্যথা উপশমে: বাতের ব্যথা উপশমে সজনে গাছের ছাল বেশ কার্যকর। এই […]

» Read more

স্বামীর জন্য নৌকায় ভোট চাইলেন শাবানা

যশোর প্রতিনিধি: ঢাকাই ছবির জীবন্ত কিংবদন্তি শাবানা। তার স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যশোর-৬ আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রাথমিক ক্যাম্পেইন চালাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ জুলাই) শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় গিয়ে স্বামী সাদিকের জন্য সবার সমর্থন চেয়েছেন। নৌকায় ভোট চেয়েছেন তিনি স্বামীর জন্য। এসময় […]

» Read more

পাবিপ্রবির পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় সংগঠনটির পাঁচ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে তাদের বহিষ্কার করে চিঠি দেয়া হয়। হল বরাদ্দে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুরের দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ […]

» Read more

বর্ণবাদবিরোধী এক কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা

‘পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।’ উক্তিটি বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের জনক বলা হয়। ১৯১৮ সালের আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকার থেম্বু রাজবংশে জন্মগ্রহণ করেন ম্যান্ডেলা। জন্মদিনে কিংবদন্তি […]

» Read more

ঢাবির ‘খণ্ডকালীন’ শিক্ষক হলেন অমিতাভ রেজা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগে ‘খণ্ডকালীন’ শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সাময়িকভাবে এমন অনেককেই নিয়োগ দিয়ে থাকি। অমিতাভ রেজা ফিল্ম ডিরেকশন কোর্সের ক্লাস নেবেন।’ এ বিষয়ে অমিতাভ রেজা ফেসবুক ওয়ালে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় […]

» Read more

রাবির উপ-উপাচার্য হলেন আনন্দ কুমার শাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক আনন্দ কুমার শাহাকে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চার বছরের জন্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। আনন্দ কুমার সাহা […]

» Read more

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেলেন যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ১৪২১ ও ১৪২২ সালে কৃষি খাতের উন্নয়নে অবদান রাখায় সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে ৫৫ ব্যক্তি এবং ৯টি সংগঠনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত করেছেন। শেখ হাসিনা রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের মধ্যে এসব পদক প্রদান করেন। কৃষি উন্নয়ন ও গবেষণায় প্রতি বছরে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে ৫টি […]

» Read more

আত্মসমর্পণের পর জামিন পেলেন আরাফাত সানি

নিজস্ব প্রতিবেদক: যৌতুক মামলায় পলাতক দেখিয়ে অভিযোগ গঠনের পর দিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুরে বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হন সানি। তার পক্ষে চিকিৎসার কাগজপত্র উপস্থাপন করে জামিনের আবেদন করেন আইনজীবী মুরাদুজ্জামান। শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু আরাফাত সানির জামিন মঞ্জুর করেন […]

» Read more
1 … 4 5 6 7 8 … 15