পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ আসামি মানিক নিহত

manik

নিউজ ডেস্কঃ সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র‍্যাব-৪-এর অপারেশনস অফিসার এএসপি জিয়াউর রহমান চৌধুরী আজ শুক্রবার সকালে এ তথ্য জানান। জমি নিয়ে বিরোধের জেরে পল্লবীর বুড়িরটেকের বাসিন্দা সাহিনুদ্দিনকে গত রোববার বাসা থেকে ডেকে নিয়ে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। রোববার (১৬ মে) দিবাগত রাতে পল্লবী থানায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ […]

» Read more

‘ইসরায়েলি বাহিনীর দম্ভ গুঁড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা’

palastain

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে। হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, […]

» Read more

ফের ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

mig

আন্তর্জাতিক ডেস্কঃ পঞ্জাবের মোগা জেলায় ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধুরি। তিনি বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। ভারতীয় বিমানবাহিনীর বরাতে জানা গেছে, ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর অফিসিয়াল টুইটার একাউন্টে লেখা হয়েছে, […]

» Read more

ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ!

lebanon

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে করা ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশে বাংলাদেশি নারীকর্মীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার (১৬ মে) রাতে সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুড়লে বাংলাদেশি কুলসুম বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগমকে বৈরুতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে এলে তিনি […]

» Read more

কেন সর্বোচ্চ টিকা গ্রহনকারী দেশে বাড়ছে করোনার প্রকোপ?

এস এম আবু সামা আল ফারুকীঃ সর্বোচ্চ টিকাদানকারী দেশেই আবারো বাড়ছে করোনা। টিকার কার্যকারীতা প্রশ্নের মুখে পড়েছে। সিশেলস, ভারত মহাসাগরের মাদাগাস্কার থেকে উত্তর পূর্বে অবস্থিত দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত দেশটি করোনার বিরুদ্ধে সর্বোচ্চ টিকা দানকারী দেশ। দেশটির শতকরা ৭১ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছে যার মধ্যে ৬২ শতাংশ পরবর্তী ডোজও সম্পূর্ণ করেছে। এদের মধ্যে ৫৭ শতাংশ সিনোফার্মের এবং ৪৭ শতাংশ […]

» Read more

হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

iusrael

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ১১ দিন ভয়াবহ যুদ্ধের পর হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার (২১ মে) রাত ২টা থেকে যুদ্ধবিরতি হতে পারে। হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছে মিসর। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে […]

» Read more

বাকৃবিতে সকল অনুষদের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত

b au

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২০ মে) একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল হক সবুজ বাংলাদেশ 24 ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট ও পিএইচডি ভাইভা […]

» Read more

মানসিক হাসপাতালে নোবেল!

nobel

বিনোদন ডেস্কঃ পাবনার ঐতিহাসিক মানসিক হাসপাতালে গেছেন সমালোচিত সংগীতিশিল্পী নোবেল। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেছেন নোবেল। ভিডিওতে দেখা গেছে, মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন নোবেল। পাশেই তার স্ত্রী রয়েছেন। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল। তাদেরকে জাতীয় সংগীত […]

» Read more

মামুনুল হক রিসোর্টকাণ্ডে গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু

mamun

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ হেফাজতে ইসলামের সহসভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ইকবাল হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ। গত ৩ […]

» Read more

বাকৃবি ক্যাম্পাসে বেড়েছে বহিরাগতদের চলাফেরা, বেড়েছে করোনা আতঙ্ক (ভিডিও)

বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ ভিডিও দেখতে ক্লিক করুন এখানে… ঈদের পর হুট করেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বেড়েছে বহিরাগতদের চলাফেরা। তাদের বেশির ভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। মানছেন না সামাজিক দূরত্ব ও। ফলে বিশ্ববিদ্যালয় পরিবারে তৈরি হয়েছে করোনা আতঙ্ক। গত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। এমন সময়ে মানুষের এরূপ উদাসীনতা জনমনে তৈরি করছে […]

» Read more
1 12 13 14 15 16 43