আমাজন রেইন ফরেস্ট কার্বন-ডাই-অক্সাইড শোষণের চেয়ে নির্গমন করছে বেশি

হালিমা তুজ সাদিয়াঃ দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি- আমাজন। প্রায় ৭০ লাখ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের ৫৫ লাখ বর্গ কিলোমিটার এলাকাটি আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত যার ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানায়। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট রয়েছে […]

» Read more

রবীন্দ্রনাথের জায়গায় নতুন লেখক আদিত্যনাথ!

আন্তর্জাতিক ডেস্কঃ রবীন্দ্রনাথের জায়গায় নতুন লেখক আদিত্যনাথ, বাবা রামদেব। নতুন প্রজন্মের নতুন সিলেবাস। বিজেপির উত্তরপ্রদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে বিতর্ক। উত্তরপ্রদেশের স্কুলপাঠ্যপুস্তকে এতদিন ছিল রবীন্দ্রনাথের ছুটি গল্পটি। দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উত্তরপ্রদেশে পড়ানো হয় এনসিইআরটি-র বই। অর্থাৎ, কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি। সেখানেই ইংরেজি পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির ইংরেজি অনুবাদ ছিল– ‘দ্য হোম কামিং’। দেশের সাবেক রাষ্ট্রপতি এবং […]

» Read more

মাত্র দুই সপ্তাহে অনলাইনে ১৬৬৫ কোটি টাকার পশু বিক্রি

online

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দুই সপ্তাহে অনলাইনে এক হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকার পশু বিক্রি হয়েছে। গত ২ থেকে ১৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু বেচাকেনা হয়েছে। শুক্রবার এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, কোরবানির পশু কেনাবেচার জন্য বর্তমানে অনলাইনের সংখ্যা ১ হাজার ৭৬৮। এর মধ্যে সরকারি উদ্যোগে […]

» Read more

আটকানো গেল না ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সংঘর্ষ

Conflic

নিউজ ডেস্কঃ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গত ১১ জুলাই। সেসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত আটকানো গেল না সংঘর্ষ। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা। এতে আহত হয়েছে অন্তত তিনজন। আহতরা […]

» Read more

‘ডাক’ মারার রেকর্ড গড়লেন তামিম

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ আর জিম্বাবুয়ের মাঝে শক্তির পার্থক্য অনেক। মাঠে কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে ৭৪ রানে ৪ উইকেট হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ফিরে গেছেন তামিম ইকবাল (০), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯), মোসাদ্দেক হোসেন (৫)। এ নিয়ে ৩৪তম বার আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হলেন তামিম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে […]

» Read more

পুলিৎজারপ্রাপ্ত ভারতীয় ফটোসাংবাদিক আফগানিস্তানে নিহত

danis

নিউজ ডেস্কঃ আফগান নিরাপত্তাবাহিনী ও তালেবানের মধ্য সংঘর্ষে পুলিৎজার পুরস্কার পাওয়া ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালেবান বিরোধী অভিযানে গিয়েছিল। কিন্তু শুক্রবার সকালে ফের তালেবানের হামলার মুখে পড়ে আফগান […]

» Read more

গরুর নাম ‘হিরো আলম’, ওজন ৩১ মণ, দাম ১২ লাখ!

নিউজ ডেস্কঃ প্রায় চার বছর বয়সী ও ৩১ মণ ওজনের ‘হিরো আলম’ নামের একটি ষাঁড় হাটে তুলবেন টাঙ্গাইলের জয়নব বেগম। লম্বায় সাড়ে ৮ ফুট আর উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি ‘হিরো আলমের’ দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা। প্রায় দেড় বছর আগে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকায় লালন-পালনের জন্য কেনেন জয়নব বেগম। এরপরই তিনি ষাঁড়টির […]

» Read more

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission-agri.org/) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কৃষি গুচ্ছ সিলেকশন রেজাল্ট দেখা যাবে। ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। […]

» Read more

করোনায় মৃত্যু ও আক্রান্ত কমলো ভারতে

নিউজ ডেস্ক: করোনাভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত ভারতে করোনায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গিয়েছেন ৫৪২ জন। অপরদিকে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। শুক্রবার সকালে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ২৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ১২ […]

» Read more

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম

নিউজ ডেস্কঃ বাড়ছে মন্ত্রিপরিষদ। যোগ হচ্ছে নতুন একজন সদস্যের।  তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।  আগামী রোববার (১৮ জুলাই) তিনি শপথ নিতে পারেন প্রতিমন্ত্রী হিসেবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি […]

» Read more
1 25 26 27 28 29 54