আবারও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা, হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের (৯ জুলাই) হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের এমন বর্বরোচিত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। ফিলিস্তিনিদের দমনে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল হাতে নিচ্ছে তেল আবিব। এরই অংশ হিসেবে এবার নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে আকাশ থেকে টিয়ার শেল ছুড়ল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অধিকৃত […]

» Read more

আজ বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৩৬ তম জন্মবার্ষিকী

হালিমা তুজ সাদিয়াঃ বহুভাষাবিদ, ভাষাতাত্ত্বিক, শিক্ষাবিদ, সাহিত্য-সাধক, গবেষক, সম্পাদক, দার্শনিক, ধর্মবেত্তা জ্ঞান-তাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৩৬ তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৮৮৫ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব। বিভিন্ন ভাষায় তার দখল ছিল অসাধারণ ও অসামান্য। তিনি মোট ২১টি ভাষা জানতেন, তারমধ্যে রয়েছে- ইংরেজি, […]

» Read more

করোনা-লকডাউনে বন্যা, দিশেহারা মানুষ

bonna

নিউজ ডেস্কঃ করোনা ঠেকাতেই নাভিঃশ্বাস ওঠার দশা জেলা প্রশাসনের। এর মধ্যে অতিবৃষ্টিতে নতুন করে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। প্লাবিত হতে শুরু করেছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। রংপুরের গঙ্গাচড়ায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়ে দুই ইউনিয়নে প্রায় ছয় হাজার পরিবার। নদীতে বিলীন হয়ে গেছে ১৭ পরিবারের ঘরবাড়ি। তিস্তাপারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে, আতঙ্কে ঘরবাড়ি […]

» Read more

লাশ চেনার উপায় নেই, স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক

nobab

নিউজ ডেস্কঃ রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২ জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঢামেক মর্গে ৪৯টি মরদেহ রাখা হলেও এতগুলো মরদেহ সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য মরচুয়ারি কুলার নেই। জানা গেছে, ঢামেক মর্গের মরচুয়ারিতে ২০টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। কিন্তু আগে থেকেই মরচুয়ারি কুলারে ১০টি মরদেহ রয়েছে। ফলে মরদেহগুলোর খুব বড়জোর অর্ধেক সংখ্যক মরচুয়ারি কুলারে রাখা […]

» Read more

ফুটবল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, খবর এলো আর্জেন্টিনার পত্রিকায়!

স্পোর্টস ডেস্কঃ গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়। এই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ। বুয়েনস এইরেস টাইমসে বলা হয়, ‘কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। স্থানীয় বেশ কিছু ভক্তগোষ্ঠীর […]

» Read more

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মাহমুদুল্লাহ; গুঞ্জন নাকি সত্য?

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এমনটিই গুঞ্জন উঠেছে ক্রিকেটপাড়ায়। খুব দ্রুতসময়ের মধ্যেই অবসরের ঘোষনাটি আসবে বলে শোনা যাচ্ছে। বিস্তারিত আসছে…

» Read more

ঢাকায় তৈরি হবে ‘করোনা ফিল্ড হাসপাতাল’

করোনা ডেস্ক: দেশে করোনাভাইরাসের বিস্তার বিপজ্জনক রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীতে পাঁচটি ফিল্ড হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া। আজ শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সচিব বলেন, করোনা আক্রান্ত রোগীর সেবা নিশ্চিতে আমরা সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক শয্যা বৃদ্ধি করেছি। ঢাকার বেসরকারি ১০টি হাসপাতালে ১ হাজার ৫০১ শয্যা […]

» Read more

করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

করোনা ডেস্কঃ সর্বশেষ পাওয়া ২০১ জনের মৃত্যুর রেকর্ড ভেঙ্গে দিয়ে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২১২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে। শুক্রবার (৯ […]

» Read more

নারায়নগঞ্জের অগ্নিকান্ডে হতাহতদের সহায়তার ঘোষণা শ্রম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্কঃ নারায়নগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম প্রতিমন্ত্রী। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের স্বজনদের সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, ‘যেসব শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন তাদের শ্রমিক কল্যাণ তহবিল হতে চিকিৎসা সহায়তা দেয়া হবে। […]

» Read more

সেজান জুস কারখানায় আগুন; খোঁজ মিললো আরো অর্ধশতাধিক লাশের

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে আরো অর্ধশতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়। সূত্র আরো জানায়, অগ্নিকাণ্ড শুরুর পর […]

» Read more
1 37 38 39 40 41 54