গন্তব্যের নাম লিখে সার্চ দিলেই মিলবে ভাড়ার তালিকা

নিউজ ডেস্ক: গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করতে ‘হ্যালো সিএমপি’ নামে একটি অ্যাপস চালু করেছে সিএমপি। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ‘হ্যালো সিএমপি’ নামে এই অ্যাপটি উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি বলেন, “ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী এবং চালক-হেলপারদের মধ্যে বিতর্ক হচ্ছে। এজন্য আমরা ডিজেলচালিত গাড়িতে লাল এবং গ্যাসচালিত গাড়িতে সবুজ […]

» Read more

তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে ঘোড়া কিনলেন ভারতের যুবক

নিউজ ডেস্ক: জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধের মোটরসাইকেল বিক্রি করে নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হিসেবে ঘোড়াকেই বেছে নিয়েছেন এক যুবক। এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার পেট্রোল- ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট কমায়নি। তাই জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের […]

» Read more

ইসরায়েলে মিথ্যা শনাক্তে ‘সবচেয়ে নির্ভুল’ যন্ত্র আবিষ্কার

  নিউজ ডেস্ক: কার্যকারী মিথ্যা শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করে চমকে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের একদল বিজ্ঞানী। এ যাবতকালের সব মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের চেয়ে নতুন আবিষ্কৃত এই যন্ত্রটি ‘সবচেয়ে নির্ভুল’ বলে শনিবার (২৭ নভেম্বর) ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সদ্য আবিষ্কৃত এই যন্ত্র মুখের পেশির নড়াচড়া বিশ্লেষণ করে ৭৩ শতাংশ সঠিক ফলাফল দেয়।ইসরায়েলের তেলআবিব বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

ট্রাইপেনোসোমা রোগে মারা গেল দুর্জয় ও অবন্তিকা

নিউজ ডেস্ক: গত ২৬ মে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নেয় ছেলে শাবক দুর্জয় আর মেয়ে শাবক অবন্তিকা। গত ২১ নভেম্বর জন্মের প্রায় ছয় মাস পর দুর্জয় ও অবন্তিকা মারা গেছে। চিড়িয়াখানায় গত ২৬ মে দুর্জয় আর অবন্তিকাসহ এই পর্যন্ত মোট ৪০টি বাঘের বাচ্চা জন্ম নিয়েছে। দুর্জয়-অবন্তিকার নাম রেখে জন্মনিবন্ধন করার অনুষ্ঠানটি বেশ […]

» Read more

আদালতে তোলা হলো আবরার হত্যার ২২ আসামিকে

নিউজ ডেস্ক: আলোচিত আবরার হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার রায় দেওয়া হবে আজ। দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। আজ বেলা ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে তোলা হয়েছে। এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও […]

» Read more

টেস্টেও খেলছে ‘নতুন’ বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: টেস্টেও প্রায় নতুন বাংলাদেশ। সিনিয়র খেলোয়াড়দের অনেকেই নেই। এ পরিস্থিতিতে কেমন দল সাজায় বাংলাদেশ সেটাই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। বিশেষ করে সবাই দেখতে চাচ্ছিল কতজনকে অভিষেক করায় বাংলাদেশ! ধারণা করা হচ্ছিল অন্তত দু’জনকে অভিষেক করাতে পারে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা যাচ্ছে দুই জন নয়, একজনকে অভিষেক করিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিনি হলেন, দলে থেকেও বারবার উপেক্ষিত […]

» Read more

কমেছে দেশি পণ্যের দাম

নিউজ ডেস্ক: শাক-সবজিসহ দেশে উৎপাদিত পণ্যগুলোর সরবরাহ বেড়েছে। এতে দামও কমে এসেছে। তবে ক্রেতাদের অস্বস্তি বেড়েছে আমদানির পণ্যে। ভোজ্য তেল, চিনি, আটা-ময়দাসহ এই শ্রেণির সব পণ্যের দাম চলতি সপ্তাহে আরেকটু বেড়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি দামের ক্রয়, জাহাজভাড়া বৃদ্ধি এবং সরবরাহের নানা সমস্যার কথা বলছেন। যদিও এর মধ্যে আন্তর্জাতিক বাজারে বেশ কিছু পণ্যের দাম কমতে দেখা গেছে। […]

» Read more

সারাদেশে ভূমিকম্প অনুভূত

সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উতপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে। শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

» Read more

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারালো আরো একজন

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আহসান কবির খান (৪৫)। কলাবাগান থানার (ওসি তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “তেজগাঁও পান্থপথ এলাকার শাপলা ফার্নিচারের সামনে দিয়ে পাঠাও চালকের পেছনে বসে যাচ্ছিলেন আহমেদ কবির। এ সময় উত্তর […]

» Read more

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: বাকৃবিতে বেড়েছে বেপরোয়া গতির যান চলাচল। প্রতিদিন কোনা না কোনো দূর্ঘটনা লেগেই রয়েছে। আজ দুপুর ১২.৫৫ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের সামনে একটি অটোরিকশা ও মটোরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের এক শিক্ষার্থী ও দুইজন অটো যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে মোটরসাইকেলটি নিয়ে অপেক্ষা করছিল চালক। এসময় শেষমোড় থেকে আসা একটি দ্রুতগতির বেপরোয়া অটোরিকশা […]

» Read more
1 2 3 4 5 19