বিআরটিসি বাসের ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় তিনজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ঊর্মি মজুমদার ও মো. রিফাত হোসেন এবং চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার […]

» Read more

গুলিস্তানে ময়লার গাড়ির চাপায় নটর ডেমের শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: আজ বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি নাঈমকে চাপা দেয়। ঘটনাটি নিশ্চিত করেছেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। এসআই ওবায়দুর বলেন, “শুনেছি, নাঈম নটর ডেম কলেজের দিকে যাচ্ছিল। রাস্তা পার হচ্ছিল […]

» Read more

লক্ষ্মীপুরের পুকুরে ইলিশের ঝাঁক!

নিউজ ডেস্ক: মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ১০টি ইলিশের পোনা ধরা পড়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে এসব ইলিশ ধরা পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন বলেন, “লোকজন পুকুরে বেড় জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরছিলেন। এ সময় তারা অন্যান্য মাছের […]

» Read more

রাজধানীসহ সারাদেশে রেড এলার্ট জারি

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে এ সতর্কতা জারি করা হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার […]

» Read more

বাচ্চা হাঁস কেন মায়ের পেছনে সারি বেধে চলে

সাবরিন জাহান: পানিতে হাঁসের দলের খেলার দৃশ্য যেমন মনোমুগ্ধকর, আবার মা হাঁসের পেছনে বাচ্চার সারিবদ্ধ চলা তেমনি বিস্ময়কর, যেন ইঞ্জিনের পেছনে বাধ্য হয়ে চলা ছোটো রেলের বগি। তবে এ শুধুমাত্রই অনুকরণ নয় বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। মূলত শিশুরা তাদের মায়ের চলার পথে সৃষ্ট ঢেউয়ের উপর চড়ে বেড়ায়। যখন এরা নিজে থেকে সাঁতার কাটে, তখন তারা পানিতে ঢেউ তৈরি […]

» Read more

জার্মানিতে করোনার চতুর্থ তরঙ্গ, একদিনে ৪৫ হাজার সংক্রমণের রেকর্ড

নিউজ ডেস্ক: করোনা মহামারির চতুর্থ তরঙ্গ ছড়িয়ে পড়েছে জার্মানিজুড়ে। আজ মঙ্গলবার দেশটি ৪৫ হাজার-এরও বেশি নতুন সংক্রমণের রেকর্ড নিশ্চিত করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই)। আরকেআই গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩২৬ জনের শরীরে নতুন সংক্রমণ নিশ্চিত করেছে। যা গতকাল সোমবার রিপোর্ট করা ৩০ হাজার ৬৪৩ নতুন সংক্রমণের প্রায় ৫০ শতাংশ বেশি। মৃত্যুবরণ করেছে আরো ৩০৯ জন। […]

» Read more

দেশে পাওয়া গেল ‘ক‘ শ্রেণীর মাদক

নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো ‘ক’ শ্রেণির মাদক ডাইমেথক্সিব্রোমোঅ্যাম্ফেটামিন (ডিওবি) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, ব্যবসায়ীর কাছে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডি আছে। এই এলএসডি ব্যবসায়ীকে গ্রেফতারে খুলনায় অভিযান চালায় মাদকদ্রব্যের কর্মকর্তারা। একজনের কাছে কিছু এলএসডি উদ্ধারের পর অধিকতর জিজ্ঞাসাবাদে মেলে ডিওবির তথ্য। উদ্ধার করা হয় ৯০ ব্লটার ডিওবি। মাদকসেবীদের কাছে প্রতি ব্লট (পিস) ডিওবি […]

» Read more

মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

নিউজ ডেস্ক: গ্লোব বায়োটেক বাংলাদেশে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এ অনুমোদন দিয়েছে। মূলত বঙ্গভ্যাক্স ভ্যাকসিনের ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। এর […]

» Read more

যোগসাজশে আটক বাণিজ্য, ওসি-এসআইর কল রেকর্ড ফাঁস

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশে আটক বাণিজ্যের অভিযোগে উঠেছে। অভিযুক্তরা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। গত শনিবার (২০ নভেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে এসআই মো. মাহফুজুর রহমানের আটক বাণিজ্যের কথোপকথনের একটি অডিও আসে। ওই অডিওতে এসআই মাহফুজ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, হাজতে আটকে মোট তিনজন […]

» Read more

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো: আব্দুর রহমান সরকার। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগে অবসরপ্রাপ্ত অধ্যাপক। গতকাল সোমবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শামিমা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এই নিয়োগের আদেশ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে প্রফেসর ড. মো: আব্দুর রহমান সরকারকে […]

» Read more
1 2 3 4 5 6 19