ওমিক্রন আতঙ্কে এইচ এস সি হবে কিনা জানালেন দীপুমনি

Dr. Dipu Moni

শিক্ষা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এ ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

» Read more

গরুর বয়স ৩৪ বছর!

নিউজ ডেস্ক: গরুর বয়স ৩৪ বছর! এবার এমনই একটি অবিশ্বাস্য গরুর খোঁজ মিলেছে নীলফামারীর সৈয়দপুরে। শহরের সাহেব পাড়ার বিধবা নাজ ইয়াসমিন দীর্ঘদিন ধরে গরুটি পালন করছেন। নাজ ইয়াসমিনের প্রয়াত স্বামী আলীম উদ্দিন ১৯৮৮ সালে স্থানীয় হাট থেকে গরুটি কিনেছিলেন। তখন এর বয়স ছিল মাত্র একবছর। মূলত নাজ ইয়াসমিন দম্পতির ভূমিষ্ট হওয়া প্রথম কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই গরুটি কেনা হয়েছিল। […]

» Read more

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্কুল শিক্ষিকা

নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত ফাতেমা তুজ জোহরা জ্যোতি নামের এক স্কুল শিক্ষিকা রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, “গত ২৫ নভেম্বর বাসা থেকে কর্মস্থলে যাবার পথে অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন জ্যোতি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান তিনি। চারদিন হাসপাতালে ভর্তি […]

» Read more

পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩

নিউজ ডেস্ক: গতকাল রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র মতে, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামের দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল এবং আদিত্য নামে আরো একজন রংপুর নিয়ে যাওয়ার […]

» Read more

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকার ওপর বিভিন্ন দেশের ভ্রমণ-নিষেধাজ্ঞা জারির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার এ নতুন ধরন শনাক্ত হয়। দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল প্রদেশ গাউতেং থেকে সংগৃহীত করোনার নমুনাটি বিশেষভাবে দ্রুত সংক্রমণে সক্ষম বলে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। পরে তা […]

» Read more

দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা। নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম […]

» Read more

করোনার নতুন ভেরিয়েন্ট এর নাম কেন ওমিক্রন, জবাব দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সাবরিন জাহান: দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হওয়া কোভিডের নতুন রূপটির নামকরণ করেছে ওমিক্রন (Omicron)। এ যাবৎ, করোনাভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট এর নামকরণ করা হয় গ্রীক বর্ণমালার ক্রম অনুসারে। সেই নিয়ম অনুযায়ী নতুন রূপান্তরটির নাম হওয়া উচিত ছিল ‘ন্যু’ (Nu)। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শুধু ন্যু ই নয় বরং এড়িয়ে গেলেন পরের বর্ণ শাই (XI)-ও। তবে সম্প্রতি এর পেছনের কারণ জানিয়েছে […]

» Read more

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এ রোগের চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন ‘হাইরিস্কে’ আছেন বলেও জানান তারা। রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এসময় বিএনপি নেত্রীর চিকিৎসা বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়। ব্রিফিংয়ে তারা বলেন, ’ম্যাডামের (খালেদা […]

» Read more

সমুদ্র উপকূলে রহস্যময় প্রাণী , সামাজিক মাধ্যমে তোলপাড়

ফিচার ডেস্ক: সম্প্রতি এক অদ্ভুত সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি। ক্যালিফোর্নিয়ার ব্ল্যাক’স বিচে এর দেখা পান তিনি। বিজ্ঞানীদের কাছে যদিও এটি  অপরিচিত না তবে সাধারণ মহলে একে চেনেন না অনেকেই। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই দানবের রয়েছে গোলাকার মাছের মতো চেহারা, আবার তার মাথায় রয়েছে একটি শুঁড়। সম্পুর্ণ মুখে উপস্থিত ধারালো দাঁত। মাছেটির নাম ‘ফুটবল ফিশ’ (Football Fish)। […]

» Read more

‘ওমিক্রন’ প্রসঙ্গে সরকারকে জাতীয় কমিটির চার সুপারিশ

নিউজ ডেস্ক: আজ রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়া দেশগুলো থেকে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিন, বিনামূল্যে করোনার পরীক্ষা ও সভা-সমাবেশ সীমিত করার জন্য সরকারকে সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরে কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে […]

» Read more
1 2 3 4 19