এসএসসি ও সমমানে পাসের গড় হার ৯৩.৫৮%

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। […]

» Read more

প্রাথমিক ও মাধ্যমিকের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেন। এর পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই হস্তান্তর […]

» Read more

ভূমিহীন সজলের পুলিশ ভেরিফিকেশনে লাখ টাকা ঘুষ দাবি এসআই এর!

নিউজ ডেস্ক: ভূমিহীন সজলের চাকরির চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশন প্রদানে বরগুনার বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুন অর-রশিদের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। সজলের পারিবার জানায়, বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার এলাকার এক আওয়ামী লীগ নেতার মারফতে এক লাখ টাকা ঘুষ দাবি করেন বেতাগী থানার এসআই মো. হারুন অর-রশিদ ফরাজী। পরে সজলের বাবা বেতাগী থানায় পুলিশ ট্রেনিংয়ের যোগদানের […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সালাম-সাধারণ সম্পাদক ফারুক

slam

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং […]

» Read more
1 2