‘ইয়াসিরই মূল কালপ্রিট’- প্রকাশ্যে দাবি মিরাজের!

নিউজ ডেস্ক: গতকাল শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের কিছু সময় আগে হুট করেই মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর আজ রবিবার মিরাজ সাংবাদিকদের বলেন, “তিনি আর বিপিএল খেলবেন না। আজ বিকালেই তিনি ঢাকায় ফিরছেন।” কিন্তু মিরাজের আজ চট্টগ্রাম থেকে ফেরা হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, মিরাজের ফ্লাইট ছিল বিকাল সাড়ে ৫টায়। নির্দিষ্ট সময়ের আগেই মিরাজ তার স্ত্রী-সন্তানসহ ঢাকায় ফেরার জন্য টিম […]

» Read more

আবারও ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাতারেল্লা

আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয় বারের মতো ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা। শনিবার দেশটির পার্লামেন্টের ভোটাভুটিতে আগামী ৭ বছরের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ৮০ বছর বয়সী এই নেতাকে। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫০৫টি ভোট প্রয়োজন হলেও তিনি পান ৭৫৯টি। তবে ইতালির এবারের প্রেসিডেন্ট নির্বাচন করতে রেকর্ড ছয়বার আস্থা ভোটের আয়োজন করতে হয় সংসদকে। পাঁচ দফা আস্থা ভোট ব্যর্থ […]

» Read more

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে আরও দুই জেব্রার মৃত্যু

নিউজ ডেস্ক: ৯টি জেব্রার মৃত্যুর রহস্য না কাটতেই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে আরও দুটি জেব্রার মৃত্যু হলো। শনিবার (২৯ জানুয়ারি) সকালে পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক জেব্রা দুটিকে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণ পরই একটি মারা যায়। আর সন্ধ্যায় মৃত্যু হয় অপর প্রাণীটির। সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীর জানান, শনিবার সকালে পালের দুটি জেব্রা […]

» Read more

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়লো

ctg corona

করোনা ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। শনিবার ২৯ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১০ হাজার ৩৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের […]

» Read more

বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক: বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামে বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৮) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে মাস খানেক আগে ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে […]

» Read more

নাক দিয়ে নেওয়ার টিকা ট্রায়ালের অনুমোদন দিল ভারত

নিউজ ডেস্ক: বায়োটেকের টিকা কোভ্যাক্সিনকে নাক দিয়ে নেওয়ার বুস্টার ডোজ হিসেবে ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে ভারত। শুক্রবার (২৮ জানুয়ারি) ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে। পরীক্ষা সফল হলে দেশটিতে বুস্টার টিকা দেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ৯টি জায়গায় এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে। ভারত বায়োটেক ‌এই […]

» Read more

রাজশাহীতে রাতে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ: ডিসি

নিউজ ডেস্ক: রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় জনসমাগম রোধে রাত ৮টা থেকে দোকানপাট ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল। জেলা প্রশাসক জানান, “রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৬০ শতাংশের ওপরে। গতকাল শুক্রবার এ হার ছিল ৬৩ শতাংশের ওপরে। এর আগের দিন […]

» Read more

অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি হামলার ঘটনায় আহত ও অনশনে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তার টাকা আন্দোলনকারীদের কাছে এরই মধ্যে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন শাবিপ্রবির শিক্ষার্থী মীর সাব্বির। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীকে […]

» Read more

বাকৃবিতে ‘বাউরেস’ এর ৩ দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ৩ দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ বছর উদ্ভোধনী অনুষ্ঠান ২৮শে জানুয়ারি ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে আগামী ২৯-৩০ তারিখে অনুষদওয়ারী বিভিন্ন ভার্চুয়াল প্লাটফর্মে মোট ১৯ টি প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। উক্ত টেকনিক্যাল সেশনে ৪৬৩টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হবে। এ বছর গবেষণার […]

» Read more

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক: সারা দেশে গত কয়েকদিন করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চারজন। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে একদিনে আরও […]

» Read more
1 2 3 4 18