বাকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) কৃষিগুচ্ছের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ  ৫ আগষ্ট শনিবার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রের অধীনে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষ হতে যাচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান […]

» Read more

ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে নিহত ২০

নিউজ ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকাডুবিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। ভিক্টোরিয়া হ্রদে ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় […]

» Read more

বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ কমিটি গঠিত; সভাপতি জয়, সাধারণ সম্পাদক শিপন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মো: আশিকুর রহমান জয়কে সভাপতি ও শিপন কুমার মহন্তকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই রবিবার বাকৃবি কেন্দ্রীয় কমিটির সাক্ষরে এ কমিটি গঠিত হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. […]

» Read more

হাওর থেকে গ্রেপ্তারকৃত বুয়েট শিক্ষার্থীদের সবাই ছাত্রশিবিরের সদস্য

ডেস্ক নিউজ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গ্রেপ্তারকৃত ৩৪ শিক্ষার্থীই শিবিরের কর্মী। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ। এতে ৩১ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ৩৪ শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় […]

» Read more

অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

নিউজ ডেস্ক: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। খবরে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।’

» Read more

আজ থেকে আমরণ অনশনে বসছেন শিক্ষকরা

নিউজ ডেস্ক: মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সাড়া না পাওয়ায় আজ মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার আন্দোলনের ২১তম দিনে তাঁরা এ ঘোষণা দেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সব ধরনের বৈষম্যের নিরসন চেয়েছেন তাঁরা। আন্দোলনে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘ ২১ দিন দেশের মাধ্যমিক […]

» Read more

ভারতে ক্রেন ভেঙে ১৬ শ্রমিক নিহত

নিউজ  ডেস্ক: ভারতে একটি মহাসড়কে শ্রমিকদের ওপর ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ৫ জন ধসে পড়া ক্রেনটির নিচে চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার […]

» Read more
1 3 4 5