নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

নিউজ ডেস্ক: এশিয়া কাপের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগাররা। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের পরে নভেম্বরে দুই ম্যাচের টেস্ট খেলতে আার বাংলাদেশে আসবে কিউইরা। জানানো হয়েছে, ওই ম্যাচের সূচিও। এশিয়া কাপের ফাইনাল রাখা হয়েছে […]

» Read more

এইচএসসি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক: সারাদেশে  ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি  শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ মোট ১১ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার […]

» Read more

এনআইডি সার্ভার বন্ধ, বিপাকে সেবাপ্রত্যাশীরা

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন। এতে বিপাকে পড়েছেন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও। পরিচয়পত্রের আবেদন, সংশোধনসহ নানা কাজে সংশ্লিষ্ট কার্যালয়গুলো থেকে ফিরে গেছেন অনেকেই। কমিশনের কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত […]

» Read more

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ফিল্ড সংলগ্ন নির্মানাধীন ছাত্রী হলের পাশে রেললাইনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরবর্তীতে সদর পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। এসময় পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মুঠোফোনে তার বাবার সাথে যোগাযোগ করা হয়েছে। জানা যায় নিহতের বাড়ি ময়মনসিংহের […]

» Read more

রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

নিউজ ডেস্ক: রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি […]

» Read more

বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সোমবার (১৪ আগষ্ট) ভেটেরিনারি ছাত্র সমিতি  কর্তৃক অনুষদে এই ডেঙ্গু  প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার  অভিযান চালানো হয়। এসময় ভেটেরিনারি  অনুষদের ডিন  অধ্যাপক  ড. মোঃ আব্দুল  আউয়াল, অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

» Read more

বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কে.আর মার্কেট প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘ডেঙ্গুকে নয় ভয়, সচেতনতা করবে জয়’ শীর্ষক সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  প্রফেসর মোহাম্মদ মনিরজ্জামান […]

» Read more

প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে দেড়মাস কোচিং সেন্টার বন্ধ

নিউজ ডেস্ক: দেশের আট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। চলতি বছরের এ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে প্রায় দেড়মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, আজ (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে। গত ৮ আগস্ট আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে […]

» Read more

‘১৬ বছরে ১০ বার মেডিকেলের প্রশ্ন ফাঁস’

নিউজ ডেস্ক: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস করা একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি গত ১৬ বছরে অন্তত ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। রোববার (১৩ আগস্ট) সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে […]

» Read more

সারাদেশে দশগুণ বেড়েছে ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: হঠাৎ করেই সারাদেশে দশ গুণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আর এ কারণেই স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ জন্য পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ। শনিবার বেলা ১১টার দিকে […]

» Read more
1 2 3 4 5