বিজয়ের মাসেই ডটবাংলা’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাতৃভাষার নামে বহুল প্রতীক্ষিত ‘ডটবাংলা’ ডোমেইনের অপারেশনাল কার্যক্রম ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসেই ডটবাংলা’র উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ডটবাংলা উদ্বোধনের রোলআউটসহ সব পরিকল্পনা শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধনের জন্য অনুমতি দিয়েছেন। ‘২০১১ সালে আইডিয়াটি প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসেছে, উনিই […]

» Read more

এবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

স্পোর্টস ডেস্ক: গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সীমিত অভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার গ্রামীণফোন তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বলছে, সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের সাথে কাজ করবে মাশরাফি। গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সকল বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সবসময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর […]

» Read more

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক: সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর রোববারই প্রথম মিরপুরের শেরেবাংলায় ক্রিকেট খেলতে নেমেছিলেন জাতীয় দলের সাবেক অধিানয়ক মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে নেমেই জ্বলে ওঠেন তিনি। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে করেন অনবদ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই প্রস্তুতিমূলক ম্যাচে ১০ রানে জয় পেয়েছে আশরাফুলের লাল দল। সেঞ্চুরি করতে না করতেই আশরাফুল শুনলেন আরও একটি সুখবর। আগামী ১৮ ডিসেম্বর কাতারে পাকিস্তানির শহিদ […]

» Read more

ফের নায়করাজ রাজ্জাকের মৃত্যু গুজব!

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর নিয়ে আবারো গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার (১১ ডিসেম্বর) দুপুর থেকেই খবরটি ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপেও রাজ্জাক মারা গেছেন বলে খবর রটে! পুরো ব্যাপারটি নিয়ে খুবই বিরক্ত নায়কের পরিবার। রাজ্জাকের ছোট ছেলে সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘আমরা কিছুতেই বুঝতে পারছি না লোকজন কেন […]

» Read more

শাবির আবাসিক হলে রাতভর পুলিশি অভিযান, দেশিয় অস্ত্র উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় হলগুলো থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালানো হয়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল […]

» Read more

‘অপারেশন অগ্নিপথ’ দিয়ে প্রশংসিত শাকিব

বিনোদন ডেস্ক: শাকিবের সময়টা যেন শুধু বদলে যাওয়ার। ‘শিকারি’ দিয়েই যার শুরু। চারিদিকে ভিন্ন এক শাকিবকে নিয়ে হই-হই রই-রই ব্যাপার ঘটছে। এবার খোলাসা করেই বলা যাক, শনিবার ‘অপারেশন অগ্নিপথ’ ছবির ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে চোখে সানগ্লাস, মুখে স্টাইলিশ দাড়ি, বিস্তীর্ণ মরুভূমিতে দুরন্ত গতিতে চালাচ্ছেন সাদা পাজেরো, নীল সাগরতট থেকে ঘোড়দৌড় মাঠ। অ্যাকশনে মুডে হাজির শাকিব খান। টিজার প্রকাশের […]

» Read more

রোনালদোর দৈনিক আয় ৫ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক: একজন ব্যাক্তির মাসিক কত আয় করতে পারেন? মাসের কথা বাদ। সপ্তাহে কিংবা দিনে কত আয় করতে পারেন? শুনলে চোখ কপালে উঠে যাবে, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈনিক আয়ের পরিমাণ শুনলে। ২০১৫ সালজুড়ে যা আয় করেছেন তিনি সে হিসেব প্রকাশ করেছেন রোনালদো। তাতেই দেখা যাচ্ছে, প্রতিদিন তার আয় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। হঠাৎ করেই ক্রিশ্চিয়ানো […]

» Read more

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে “বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) ডেন্টাল বিল্ডিংয়ের হলরুমে মূলবক্তব্য উপস্থাপনা করেন ভারতের নন সার্জিক্যাল কার্ডিওলজিস্ট ও লাইফস্টাইল স্পেশালিস্ট ডা. বিমল ছাজেড় এমডি। সেমিনারে ডা. বিমল ছাজেড় হৃদরোগ, বিভিন্ন ব্লকেজ হওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে তার উদ্ভাবিত সাওল হার্ট প্রোগ্রাম (সাইন্স এন্ড […]

» Read more

উদীচী বাকৃবি সংসদের নয়া কমিটি গঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রফেসর ড. মো. রফিকুল আলমকে সভাপতি এবং পলাশ চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উদীচী শিল্পীগোষ্ঠি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল আলম সভাপতি এবং ফুড ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী পলাশ চক্রবর্ত্তী সাধারণ […]

» Read more

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা -৫০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন শহরের একটি ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। এডেন শহরের উপকণ্ঠে একটি ঘাঁটিতে সেনাসদস্যরা বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আত্মঘাতী এ হামলায় কমপক্ষে ৫০ জন নিহত […]

» Read more
1 585 586 587 588 589 811