বাড়ির ছাদে গড়ে তুলুন সবুজ আঙিনা

ফিচার ডেস্ক: আমরা যেমন বলি মানুষের বন্ধু বই। ঠিক তেমনই বলা যেতে পারে গাছও মানুষের বন্ধু। আর বাড়িতে বাগান মানুষের রুচির প্রকাশ ঘটায়… ব্যান্ড দল মহীনের ঘোড়াগুলোর একটা গান আছে_ ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রইংরুমে রাখা বোকা বাক্সতে বন্দি।’ দিন দিন আসলেই এই পৃথিবী ছোট হয়ে আসছে। বিষাক্ত ধোঁয়ার ফলে বরফ গলে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা […]

» Read more

মাছ চাষে স্বাবলম্বী এক নারী

ময়মনসিংহ সংবাদদাতা: জাতীয় পুরস্কারপ্রাপ্ত (রৌপ্য পদক জয়ী) মাছচাষি খায়রুন নাহার। বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের মহেশ্চাতুল গ্রামে। একজন নারী হয়েও মাছ চাষে সফল হতে তিনি করে চলেছেন কঠোর পরিশ্রম। সফলতাও পেয়েছেন। নিজে সফল হলেও দমে নেই তিনি। মাছ চাষে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে ছুটে চলেছেন নিরন্তর। প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ না থাকায় সম্প্রতি সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ দিয়ে মাছ চাষ শুরু […]

» Read more

এবার লাক্সের শুভেচ্ছাদূত হলেন মিম

বিনোদন ডেস্ক: সফলতার সঙ্গে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করছেন দুই পর্দার আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি এবার ইউনিলিভারের পণ্য লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। এ বিষয়ে সম্প্রতি এক বছরের জন্য লাক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাক্স তারকা। এ বিষয়ে মিম বলেন, ‘আমি এখন গাজীপুরে। প্রথমবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। বেশ ভালো লাগছে। নতুন এই বিজ্ঞাপনের থিমটিও ভালো লেগেছে […]

» Read more

হঠাৎই ইনজুরিতে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদই শোনা গেল! আঙুলের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের জানান, ‘গত শনিবার অনুশীলন চ‌‌‌লাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা […]

» Read more

সংঘর্ষের ঘটনায় খুলনা মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

খুলনা সংবাদদাতা: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহবুব। রোববার বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রলীগের […]

» Read more

রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধিতাকারীরা বলতে চাচ্ছে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আজকে আমি আপনাদের সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রমাণ করে দেবো রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের প্রান্ত সীমানা থেকে ১৪ কিলোমিটার দূরে […]

» Read more

বিভিএসএফ এর সভাপতি ইনাম, সম্পাদক শুভজিৎ

নিজস্ব প্রতিবেদক: ৮টি ভেটেরিনারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. ইনাম আহমেদ (বাকৃবি) এবং সাধারণ সম্পাদক পদে শুভজিৎ দাস (সিকৃবি) নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) ভবনে ঐ নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সকল বিশ্ববিদ্যালয়ের সম্মতিক্রমে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা […]

» Read more

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের কথা চিন্তা করতে পারতাম না: ইউজিসি চেয়ারম্যান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি না থাকলে বাংলাদেশ হতোনা, বাংলাদেশের কথা আমরা চিন্তা করতে পারতাম না। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তিদাতা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু আমাদের মাঝে বেচে থাকবে। আপনি যে দলই করুন না কেন বঙ্গবন্ধুর কথা শুনতে হবে। শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে “বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন ”শীর্ষক আলোচনাসভায় […]

» Read more

ভাঙচুরের পর পাবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

পাবনা সংবাদদাতা: সারারাত বিদ্যুৎ না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে […]

» Read more

৬০টি সিনেমা হলে চলছে হুমায়ুন ফরীদির শেষ ছবি

বিনোদন প্রতিবেদক: মুক্তি পেল প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির শেষ ছবি ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’। আজ (২৬ আগস্ট, শুক্রবার) দেশব্যাপী ৬০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। ছবিটির সহযোগী পরিচালক নিরঞ্জন সরকার জাগো নিউজকে জানান, ‘আজ (শুক্রবার) দেশের ৬০টির বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে `এক জবানের জমিদার, হেরে গেলেন এবার ছবিটি।’ ছবির কেন্দ্রীয় […]

» Read more
1 649 650 651 652 653 811