বাকৃবিতে ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত

bau exam

বাকৃবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে আটকে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট এবং ও ফাইনাল পরীক্ষা স্বশরীরে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহঃস্পতিবার (৩রা জুন) সন্ধ্যায় ডীন কাউন্সিলের মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১লা জুলাই থেকে লেভেল-৪, সেমিস্টার-১ এর পরীক্ষা শুরু করার কথা। করোনা পরিস্থিতি সাপেক্ষে পরবর্তীতে ধাপে ধাপে নিচের লেভেল এর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতে […]

» Read more

বাংলাদেশে জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন ও উৎপাদনশীলতায় এর প্রভাব নিয়ে বাকৃবিতে কর্মশালা অনুষ্ঠিত

Agri Economics

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে জলবায়ু পরিবর্তন সহিষ্ণু জাত সমূহের অভিযোজন এবং মাঠ পর্যায়ে এর উৎপাদনশীলতার প্রভাব বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩রা জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ড. […]

» Read more

রাবিতে হল খোলার সিদ্ধান্ত না হলেও পরীক্ষা হবে সশরীরেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল খোলার সিদ্ধান্ত না হলেও ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে সশরীরে নেয়া হবে। বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের […]

» Read more

বাকৃবিতে এম.এস/এমবিএ কোর্সে ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর বিজ্ঞপ্তি

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২১ এম.এস/এমবিএ কোর্সে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরুর করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) ভাইস চ্যান্সেলর এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২১ সেমিস্টারে (Summer Semester) এম.এস/এমবিএ কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম বিগত ১৩/০৪/২১ তারিখে শেষ হয়েছে। কিন্তু কোভিড মহামারীর […]

» Read more

ঈদের পর খুলতে পারে বিশ্ববিদ্যালয়

ubi

নিউজ ডেস্কঃ চলতি জুনের শুরুতেই চীনা টিকা পাওয়ার পর অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের প্রথম ডোজ শুরু করা হবে। চীনের এ টিকার দ্বিতীয় ডোজ ২১ থেকে ২৮ দিন পর থেকেই দেওয়া যায়। যদি এখন শুরু করা যায় তাহলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করে ঈদুল আজহার পর আগস্টের শুরুর দিকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে। বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. […]

» Read more

দুধ আমদানিকে নিরুৎসাহিত করছে সরকারঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব দুগ্ধ দিবস আজ। ‘Combat COVID: Produce Milk, Drink Milk’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২১’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ জুন ২০২১) সন্ধ্যায় এক ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। […]

» Read more

টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ইউজিসির

শিক্ষা ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কোভিড-১৯-এর টিকা নিশ্চিতকরণের পরেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতোই অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় […]

» Read more

জগন্নাথ ও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে। আলাদা প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

» Read more

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

ugc

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার জানা যাবে বিশ্ববিদ্যালয় কবে খুলবে। এরই মধ্যে এ ব্যাপারে উপাচার্যদের মতামত নেওয়া হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ ব্যাপারে আজ জানানো হবে। করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে টিকা ছাড়া অন্য কোনা উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কি না, সে ব্যাপারে ইউজিসি […]

» Read more

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি আবু তালেব

abu_taleb

আন্তর্জাতিক ডেস্কঃ কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাকে এ সম্মাননা দেন। কাতারের আমির ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান […]

» Read more
1 … 105 106 107 108 109 … 387