শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে৷ রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন […]

» Read more

গভীর রাতে পরীক্ষার নোটিশ পাবিপ্রবিতে

শিক্ষা ডেস্কঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষা আয়োজনের নোটিশ দিয়েছে একটি বিভাগ। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুন্ডু স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে গত ১২ জুন একটি নোটিশ দেওয়া হয়। সেখানে […]

» Read more

আবারো বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি!

নিউজ ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ […]

» Read more

আত্মপ্রকাশ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ কৃষি জাগরণ’

pstu_web

পবিপ্রবি সংবাদদাতাঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশ কৃষি জাগরণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি কৃষি, মৎস্য এবং এ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কৃষিবিদ মো মশিউর রহমান রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি কৃষি […]

» Read more

অনলাইন গেম ও শিশু কিশোরদের ওপর এর বিরুপ প্রভাব

সাবরিন জাহানঃ আধুনিক প্রযুক্তি আমাদের  সহজ ও আরামদায়ক  জীবন উপহার দিলেও, প্রযুক্তির বিরুপ প্রভাব ও পড়ছে সমানভাবে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীকে আজ আমাদের হাতের মুঠোয় নিয়ে আসার প্রধান ভূমিকা রাখা ডিভাইস হলাে স্মার্টফোন, যা এখন ছােট থেকে বড় সবার হাতে হাতে দেখা যায়। প্রযুক্তির সাথে তাল মেলাতে বাবা-মা বাচ্চাদের হাতে ফোন তুলে দিতে বাধ্য  হলেও এর অপব্যবহার হচ্ছে বেশি। যে সময় […]

» Read more

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর ঘোষণা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে  পিছিয়ে যাচ্ছে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। আগামী ১৯ জুন থেকে দেশের তিনটি বিভাগে এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি পরিস্থিতিতে এ বিষয়ে চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার (১০ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন […]

» Read more

বাকৃবি মেডিসিন বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিযুক্ত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিযুক্ত হয়েছেন ড. মোঃ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১০ জুন) সকালে মেডিসিন বিভাগের এক সভার মাধ্যমে বিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর কাছ থেকে পরবর্তী দুই বছরের জন্য ড. মোঃ আমিনুল ইসলাম দায়িত্বভার গ্রহন করেন। ড. ইসলাম ২০১০ সালের জানুয়ারী মাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে লেকচারার হিসাবে […]

» Read more

কলিমউল্লাহর বিদায়, নতুন ভিসি পেল বেরোবি

berobi

নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বেরোবির ট্রেজারার ড. হাসিবুর রশীদ। বুধবার (০৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। আগের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর মেয়াদ বাড়ানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার […]

» Read more

গবেষকদের হাতে “অ্যাওয়ার্ড” তুলে দিলো বাউরেস

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয় ২৯-৩০ মে। কর্মশালায় ১৭ জনকে “গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকোগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২১”, ৬ জন উদ্যোক্তাকে “প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি পুরস্কার-২০২১” এবং ১৭ জনকে প্রকাশনার খরচ হিসেবে ১০০ ডলার করে প্রদানের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে বুধবার (৯ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল […]

» Read more

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে দেশের ৪ বিশ্ববিদ্যালয়

শিক্ষা ডেস্কঃ শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) বিশ্বের সেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পেয়েছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে কিউএস। কিউএসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ২০২২ এর তালিকায় গত বছরের মতো এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় […]

» Read more
1 … 103 104 105 106 107 … 387