সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রলীগ নেতা নিহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রাসেল নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে মারা যান তিনি। নিহত রাসেল বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়েরমেন্টাল সায়েন্স বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকালে রাসেল মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। […]
» Read more