সংঘর্ষের ঘটনায় খুলনা মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

খুলনা সংবাদদাতা: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহবুব। রোববার বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রলীগের […]

» Read more

বিভিএসএফ এর সভাপতি ইনাম, সম্পাদক শুভজিৎ

নিজস্ব প্রতিবেদক: ৮টি ভেটেরিনারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. ইনাম আহমেদ (বাকৃবি) এবং সাধারণ সম্পাদক পদে শুভজিৎ দাস (সিকৃবি) নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) ভবনে ঐ নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সকল বিশ্ববিদ্যালয়ের সম্মতিক্রমে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা […]

» Read more

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের কথা চিন্তা করতে পারতাম না: ইউজিসি চেয়ারম্যান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি না থাকলে বাংলাদেশ হতোনা, বাংলাদেশের কথা আমরা চিন্তা করতে পারতাম না। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তিদাতা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু আমাদের মাঝে বেচে থাকবে। আপনি যে দলই করুন না কেন বঙ্গবন্ধুর কথা শুনতে হবে। শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে “বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন ”শীর্ষক আলোচনাসভায় […]

» Read more

ভাঙচুরের পর পাবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

পাবনা সংবাদদাতা: সারারাত বিদ্যুৎ না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে […]

» Read more

শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: হলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি হল আন্দোলনে সংহতি জানাতে সমাবেশে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ। একইদিন সন্ধ্যায় তারা শাহবাগে মশাল মিছিল করবেন। শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি জানাতে উপস্থিত হয় জবির শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী […]

» Read more

জাবির চার ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক (লোক-প্রশাসন), হাবিবুল্লাহ হাবিব (লোকপ্রশাসন বিভাগ), নাজিমুল বরুণ (অর্থনীতি) ও ৪৩তম ব্যাচের সৈকত মুহাম্মদ আব্দুল্লাহ […]

» Read more

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ আর থাকছে না। তবে এবছর ভর্তি পরীক্ষা এ নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা জানান, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়ার যে নিয়ম বিশ্ববিদ্যালয়ে চলছে তা আগামী বছর থেকে আর থাকবে না। তবে সেটা এখনও […]

» Read more

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা যাবে মায়ের মোবাইলে

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে সরাসরি তাদের মায়ের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এ সেবার নাম দেওয়া হয়েছে ‘মায়ের হাসি’। এ বিষয়ে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রূপালী ব্যাংক এবং টেলিটকের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই স্মারক অনুযায়ী, সরকার রূপালী ব্যাংকের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে মাদের কাছে […]

» Read more

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ বাধে। সেসময় অনেক ছাত্র-শিক্ষক নির্যাতনের শিকার হয়েছিলেন। ওই সময় […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারী পরীক্ষা শুরু

মো. রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের ১৪ টি বিভাগের সাপ্লিমেন্টারী পরীক্ষা শুরু হল বুধবার। প্রায় ৬০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। ২৪ আগস্ট বেলা ১টা থেকে শুরু হয় পরীক্ষা। গতকাল ২৩ তারিখ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আন্তঃবিভাগ ফুটবলের ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের কারণে এই পরীক্ষা একদিন পিছিয়ে আজ শুরু হল। আগামী ৩১ তারিখ এ পরীক্ষা […]

» Read more
1 296 297 298 299 300 387