শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে আজ ২১ মে শনিবার ‘সচেতন শিক্ষক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। খন্দকার আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শিহাবের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় থানাব্রীজ চত্ত্বরে আধঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন, ডুবাইল আদর্শ গণ উচ্চ […]

» Read more

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২১ জন সহ-সভাপতি এবং ৯ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রেখে বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ মে ) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ২০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। পূর্ণাঙ্গ কমিটিতে ২০০৮-০৯ থেকে ২০১৩-১৪ […]

» Read more

চুয়েটে নতুন ছাত্রী হল নির্মাণ কাজের উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রায় সাড়ে ১১ কোটি ব্যয়ে নির্মাণাধীন নতুন ছাত্রী হলের পাইলিংয়ের কাজ বৃহস্পতিবার (১৯ মে ২০১৬)শুরু হয়েছে। উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, […]

» Read more

বাকৃবির ৩০৮তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের ৩০৮তম অধিবেশন শুক্রবার সকাল ১০টায় (২০ মে- ২০১৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান, পরিকাল্পনা কমিশন (সাধারণ অর্থনীতি বিভাগ) এর […]

» Read more

শিক্ষক লাঞ্ছনার ঘটনা আমাদের সংস্কৃতির জন্য অনেক বড় আঘাত

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও পরে সংসদ সদস্যের উপস্থিতিতে তাকে কান ধরে উঠবসের ঘটনায় দেশব্যাপী চলছে প্রতিবাদ। ঘটনা তদন্ত করে ওই স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কমিটির সিদ্ধান্তে সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষককে পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এই শিক্ষক লাঞ্ছিত করার […]

» Read more

বাকৃবিতে শিক্ষক লাঞ্ছনাকারীদের কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে কানধরে ওঠবস করানো ও লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র সমাবেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। বৃহ:পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ পাদদেশে ঐ কর্মসূচী পালন করা হয়। সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্ছনার তীব্র […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে কানধরে ওঠবস করানো ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃষ্টিকে উপেক্ষা করেই এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকদের এই সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: আইনুল হক, সাধারণ সম্পাদক ড. […]

» Read more

বাকৃবিতে ‘সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ ফর দ্যা ডিভিএম প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত ‘সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ ফর দ্যা ডিভিএম প্রোগ্রাম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভেটেরিনারি অনুষদদের মেডিসিন কনফারেন্স রুমে ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ঐ কর্মশালায় ভেটেরিনারি অনুষদদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. […]

» Read more

ভবন নির্মাণে সারা জীবনের সঞ্চয় দান করলেন ড. মোহাম্মদ শফি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অর্থাভাবে ১৪ বছর ধরে একতলায়ই আটকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ভবন নির্মাণের কাজ। ক্লাসরুম সংকট, অপরিসর গবেষণাগার, শিক্ষকদের ঠিকমতো জায়গা হয় না। এমন অবস্থায় এগিয়ে এলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফি। নিজের সারা জীবনের সঞ্চয় ৪০ লাখ টাকা দান করলেন প্রিয় বিভাগের ভবন নির্মাণের জন্য। পঞ্চাশের দশকের বগুড়ার শান্তাহার। এলাকার মানুষজন বেশির ভাগই দরিদ্র। […]

» Read more

রাবি শিক্ষক হত্যা: গ্রেফতার শিবির নেতার মৃত্যু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রক্ত স্বল্পতাজনিত সমস্যায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মত্যুর পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। দুপুরের মধ্যে […]

» Read more
1 316 317 318 319 320 387