ছাত্রত্ব পেল কমার্স কলেজের সেই ৯ শিক্ষার্থী, জুটিতে না

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে কমার্স কলেজের ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে ভর্তি বাতিল হওয়া নয় শিক্ষার্থীকে ফের ভর্তি নেয়া হয়েছে। তবে এ ঘটনায় বহিষ্কৃত ওই ‘যুগলের’ শাস্তি মওকুফ করেনি কর্তৃপক্ষ। সোমবার (১৬ মে) কমার্স কলেজের অধ্যক্ষ সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভর্তি বাতিলকৃত ওই আট শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে শেষবারের মতো সুযোগ দেয়া হয়েছে। তাদের অভিভাবকরা আমাদের কাছে এসেছিলেন। […]

» Read more

ট্রেনিং নিতে থাইল্যান্ডে পবিপ্রবির ৪ শিক্ষক

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক ট্রেনিং এ অংশ নিতে থাইল্যান্ডে গেছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। ১৫ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন তারা। উক্ত দলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন , সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগে বাস্তবায়নাধীন উচ্চ শিক্ষা মান উন্নয়ন উপ প্রকল্পের উপ ব্যবস্থাপক ও একই বিভাগের সহকারী অধ্যাপক […]

» Read more

বাকৃবিতে দুই বছর ধরে ইমামের দায়িত্বে মুয়াজ্জিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করছেন একজন সানি ইমাম। ক্যাম্পাসের আরেকটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন সেখানকার মুয়াজ্জিন। ২১ মাস আগে দুটি মসজিদের পেশ ইমামের পদ শূন্য হলেও এখনো কোন নিয়োগ দেওয়া হয়নি। বিভিন্ন জটিলতায় পেশ ইমাম নিয়োগ আটকে আছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক […]

» Read more

শেকৃবিতে বাঁধনের নবীন বরণ

শেকৃবি প্রতিনিধিঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে নবীন বরণ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকালে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। বাঁধন, শেকৃবি ইউনিটের সহ-সভাপতি মোঃ মাহমুসুল হাসান নাইমের শুভেচ্ছা বক্তব্যের পর পরই নবীন বাঁধন কর্মীদের ফুল দিয়ে  বরণ করেন প্রবীণ কর্মীরা। নবীন বরণে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ডঃ মোঃ […]

» Read more

বাকৃবির শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়, আটক ২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে মুঠোফোন ও টাকা নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। তাঁদের কাছ থেকে একটি মুঠোফোন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইশতিয়াক তাঁর এক বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকায় ঘুরতে যান। তখন পাঁচ […]

» Read more

বাকৃবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়

বাকৃবি প্রতিনিধি:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসে জিম্মি করে প্রায় ২০ হাজার টাকা চাঁদা আদায় করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৮টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের ডেইরী ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইসতিয়াক শুভ বান্ধবীকে সন্ধ্যার দিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরী ফার্ম এলাকায় ঘুরতে যায়। পরে রাত ৮টার […]

» Read more

বাকৃবির ড. শাহনাজ চলে গেলেন না ফেরার দেশে

বাকৃবি প্রতিনিধি : বৃহস্পতিবার (১২মে) বেলা ৩.২০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৪৭ বছর বয়সে মৃত্যু বরন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. শাহনাজ পারভীন। তিনি পহেলা জানুয়ারি ১৯৬৯ সালে, গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর বিলাশপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হোসাইন শিকদার, মাতার নাম হামিদা বেগম। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে […]

» Read more

কুড়িগ্রামে ডিপ্লোমা মেডিকেল শিক্ষাত্রীদের ৫দফা দাবীতে অবস্থান ধর্মঘট পালন

কুড়িগ্রাম প্রতিনিধি: ৫দফা বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট পালন করেছে ডিপ্লোমা মেডিকেল ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ষ্টুডেন্ট এ্যাসেসিয়েশন জেলা শাখা। উচ্চ শিক্ষার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি ও পদায়ন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন-ভাতাসহ পদ মর্যাদা […]

» Read more

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের একদিন পর উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত নীতিমালা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে অনলাইন এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, এবার ১০টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে ১০টি কলেজের মেধা তালিকা […]

» Read more

ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ পাশ

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও শতভাগ পাশের গৌরাবর্জন করেছে। এ কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুধবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষনা করা হয়। এরা হলো, ক্যাডেট ফারদিন, তানজীম, শামীম, মানসিফ, অরিত্র, শাহরিয়ার, এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম, আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, […]

» Read more
1 318 319 320 321 322 387