কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. জাকির

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ড.এ.কে.এম. জাকির হোসেন ১৯৬৯ সনের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি,পাকের মাথা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ […]

» Read more

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১৫৬ জন শিক্ষক-গবেষক

নিজস্ব প্রতিবেদকঃ অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৬ জন শিক্ষক-গবেষক। শনিবার(২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এবারের তালিকায় বিশ্বের ২১৬ টি দেশের ১৫ হাজার ৪৩০টি প্রতিষ্ঠানের ৯ লাখ ৬ হাজার ৫৮৩ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ২ হাজার ৭৭৪ […]

» Read more

বাকৃবিতে নীল দলের আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বাকৃবির পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমানকে আহ্বায়ক ও কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক ইমামকে সদস্য সচিব করে নীল দলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া […]

» Read more

বহিরাগত সন্ত্রাসীর হামলায় বাকৃবি শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী অনিত হাসান। গত ২৪ এপ্রিল, রবিবার ময়মনসিংহ শহরে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ শাখার দপ্তর সম্পাদক, মো: মুইন নাদিম আল মুন্না জানান- ঘটনার দিন অনিত হাসান তার বন্ধুবান্ধসহ শহরের হক মার্কেটে কেনাকাটা করতে […]

» Read more

বাকৃবিতে সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপি ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সঞ্চালনায় ইফতার মাহফিলে দলের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সহ সোনালী দলের সকল সদস্য […]

» Read more

তিন যুগ পর চালু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন

নিউজ ডেস্ক: প্রায় তিন যুগ পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশন চালু হবে। বাকৃবির শিক্ষক,শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয়দের বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবার প্লাটফর্মে থামবে ট্রেন। আজ (২৩ এপ্রিল) বাকৃবি রেলস্টেশন পুনরায় চালু করার কার্যক্রম হিসেবে নতুন করে প্লাটফর্ম নির্মাণ করার উদ্দেশ্যে টিম সহ বাকৃবিতে আসেন বাংলাদেশ রেলওয়ের (ইস্ট) জেনারেল ম্যানেজার মো জাহাঙ্গীর হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরছাত্র বিষয়ক উপদেষ্টা […]

» Read more

যবিপ্রবির হল থেকে ১৩ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক: র‌্যাগিংয়ের দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে স্থায়ী ও বাকি ১০ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল। বুধবার রাতে যবিপ্রবির শ.ম.র হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদের স্বাক্ষর করা এক অফিস আদেশের মাধ্যমে এ বহিষ্কার আদেশ জারি করা হয়েছে। প্রভোস্ট ড. […]

» Read more

বাংলাদেশের পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের সহ-সংক্রমণের ওপর জরিপের উদ্বোধনী অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের সহ-সংক্রমণের ওপর জরিপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিপার্টমেন্ট অফ প্যাথলজি, এসিআই (ACI) লিমিটেড এবং সিইভিএ (CEVA) এর পারস্পরিক সহযোগিতায় এই গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য পোল্ট্রিতে বিদ্যমান ক্ষতিকর শ্বাসযন্ত্রের ভাইরাস সমূহ চিহ্নিতকরণ, পোল্ট্রিখাতে শ্বাসযন্ত্রের […]

» Read more

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না।

শিক্ষা ডেস্ক:সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তবে চবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২১ এপ্রিল) চবি ভর্তি পরীক্ষার কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে কোর কমিটি একাধিক সদস্য গণমাধ্যমকে বলেন, বিগত […]

» Read more

জাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কমছে ইউনিট সংখ্যা

নিউজ ডেস্ক: ১০ ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। সম্প্রতি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার […]

» Read more
1 61 62 63 64 65 387