যেসকল শর্ত মেনে খুললো শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে বেড়ে যাওয়া সংক্রমণ স্বাভাবিক হওয়ায় সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (২২ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ রয়েছে। প্রতিষ্ঠান খোলার পর কীভাবে চলবে, সে বিষয়ে একটি বিধিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। […]

» Read more

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় প্রকাশ

শিক্ষা ডেস্ক: এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুনে এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা […]

» Read more

রাবি হল থেকে এক শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদার বখ্শ হল থেকে এক আবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হলের ১৫৩ নম্বর কক্ষ থেকে বিছানাপত্র বের করে দেওয়ার এ ঘটনা ঘটে। পরে আবাসিক শিক্ষক গিয়ে বিষয়টি মিমাংসা করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মহিবুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ […]

» Read more

ড. শামসুজ্জোহা: ছাত্রদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মহান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি: ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রদের না লেগে যেন আমার গায়ে লাগে।’ ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানি হায়েনাদের গুলিতে নিহত হওয়ার আগের দিন শিক্ষক সভায় এভাবেই বলেছিলেন তৎকালীন প্রক্টর শহীদ ড. শামসুজ্জোহা। ঠিক তাই হলো! পাকিস্তানি হানাদার বাহিনীর তার পরের দিন ১৮ ফেব্রুয়ারি এই মহান শিক্ষকের বুকে গুলি চালায়। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে […]

» Read more

দেশে তিন ধাপ অবনতি হলেও বিশ্বে তিন ধাপ উন্নতি বাকৃবি’র

নিজস্ব প্রতিবেদকঃ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের জরিপ অনুযায়ী দেশে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে বিশ্বে তিন ধাপ উন্নতি হয়েছে বাকৃবি’র। এই র‌্যাঙ্কিংয়ের জানুয়ারি ২০২২ সংস্করণে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাকৃবি (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৬৫৯)। এর আগে ২০২১ সালে ওয়েবমেট্রিক্সের ১৮তম সংস্কারে বাকৃবির অবস্থান ছিল পঞ্চম (বিশ্ব র‍্যাংকিং ২৬৬২)। এবছর বাংলাদেশের […]

» Read more

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে, বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির […]

» Read more

২২শে ফেব্রুয়ারির পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন

dipu

নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি রাখা হয় না। এখন থেকে সাপ্তাহিক ছুটি দু’দিন রাখার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুইটা দিন ছুটি পেলে অনেকটা চাপমুক্ত থাকতে পারবেন। […]

» Read more

হতাশায় রাবির প্রাক্তন ছাত্রের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

রাবি প্রতিনিধি: প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার হতাশায় রাবির এক প্রাক্তন ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নিজ বাসায় বিষপান করেন তিনি। আত্মহত্যা করা শিক্ষার্থীর নাম ইশতিয়াক মাহমুদ পাঠান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোরের আর এন রোডে। পিতা মৃত সৈয়দ আলী পাঠান ও মাতা […]

» Read more

সংক্ষিপ্ত সিলেবাসে হবে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে জানিয়ে […]

» Read more

অবশেষে ২২ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: মহামারী করোনার সংক্রমণ কমে আসায় আগামী ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই ডোজ টিকা নেওয়া থাকলে তারা সশরীরে ক্লাসে ফিরতে পারবেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে […]

» Read more
1 67 68 69 70 71 386