গুচ্ছ ভর্তির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক: প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখা শেষে […]

» Read more

রাবিতে ডাইনিংয়ে না খেলে হলের সিট বাতিলের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গণরুমে রান্না করলে সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাপসী রাবেয়া হলের দায়িত্বরত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী এ আদেশ জারি করেন। এতে বলা হয়েছে, তাপসী রাবেয়া হলের গণরুমে (কলরব) অবস্থানকারী ছাত্রী রান্নার করতে পারবে না। তাদেরকে হল ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক। আদেশ না মানা হলে তাদের হলের সিট বাতিল করে দেয়া হবে বলেও উল্লেখ আছে আদেশে। তবে […]

» Read more

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাকৃবি ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে ছাত্রলীগের পার্টি অফিস থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে হ্যালিপ্যাডে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তৃতা দেন। এতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী […]

» Read more

যশোর শিক্ষা বোর্ডে চেক জালিয়াতি;৫ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষা ডেস্ক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল সোমবার (১৮ অক্টোবর) বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলা করেন। যশোর […]

» Read more

বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” উদযাপন করলো বাকৃবি ছাত্রলীগ

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের কর্মসূচি শুরু করে। এরপর সুবিধা […]

» Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত ২০ টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত এই ভর্তি পরীক্ষায় ১১,৫৩৯ জন শিক্ষার্থীর আসন পড়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পূর্বনির্ধারিত আসন বিন্যাস অনুযায়ী আজ বেলা ১২.০০টা থেকে ১.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাকৃবি ক্যাম্পাসে প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায় এবং যাদের অনেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে […]

» Read more

সশরীরে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

শিক্ষা ডেস্ক: মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আজ। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে আসতে শুরু করেছে। এর আগে শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রোববার সশরীরে ক্লাস শুরুর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্যবিধি’ মেনে সশরীরে পাঠদান ও পরীক্ষা […]

» Read more

গুচ্ছ পরীক্ষার জন্যে প্রস্তুত বাকৃবি, আসন বিন্যাস সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মত গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত, আর্থিক অসঙ্গতি এবং থাকা- খাওয়াসহ সামগ্রিক সমস্যা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুরো দেশজুড়ে নির্ধারিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই সাথে একই দিনে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৭ অক্টোবর আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের […]

» Read more

স্বাস্থ্যবীমা ও জীবনবীমা প্রকল্পের আওতায় ঢাবি শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমা ও জীবনবীমা প্রকল্পের আওতায় আনা হয়েছে। বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করে শিক্ষার্থীরা তালিকাভুক্ত হাসপাতালে  স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক  মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। চলমান শিক্ষাবর্ষে […]

» Read more

যে কারণে আজ বিশ্ব ছাত্র দিবস

নিউজ ডেস্কঃ আজ ১৫ অক্টোবর, বিশ্ব ছাত্র দিবস। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে বিশ্ব ছাত্র দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ২০১০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর (২০২১ সালে) বিশ্ব ছাত্র দিবসের প্রতিপাদ্য হলো- ‘মানুষ, গ্রহ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শেখা’। এপিজে আবদুল কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাজনীতিবিদ ছিলেন না, […]

» Read more
1 84 85 86 87 88 387