শরীয়তপুরে নির্মিত হবে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’

শিক্ষা ডেস্ক: দেশে নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে, নতুন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে শরীয়তপুরে এবং নামকরণ করা হয়েছে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একপত্রে এ […]

» Read more

বাকৃবিতে মেয়েদের হলে প্রবেশের সময়সীমা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)। জ্ঞান-গবেষণার বিস্তৃতিতে বাকৃবি যেন অনন্য। প্রত্যেক বছর-ই দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি দেশের বাহিরে থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রমান করে, স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বাকৃবিতে আসে। ব্রহ্মপুত্রের পাড় ঘেঁসে- গড়ে উঠা বিশাল ১২০০ এককের মাঝেও শিক্ষার্থীদের গুটিশুটি হয়ে থাকতে হয়। এখানে যারা আসে তাঁদের অধিকাংশই […]

» Read more

বুয়েটে ক্লাস-পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর। আর ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর। এ বছর বুয়েটে ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হচ্ছে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর আয়োজন করা হবে চূড়ান্ত পরীক্ষার। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান আজ বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের […]

» Read more

রাবির ভর্তি পরীক্ষার ফলাফলে ত্রুটি; পাস থেকে ফলাফল ফেল

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মেহরিন মাহবুব। পরীক্ষায় ৬৯.৫৫ নম্বর পেয়ে সিরিয়াল এসেছিলো ৩১৪। পরে সংশোধনী ফলাফলে প্রাপ্ত নম্বর দেখাচ্ছে ৪৭.৩৫। সেই সঙ্গে পৌঁছে গেছে ২৫২৩-এ। অন্যদিকে ফারজানা জান্নাত নামের এক ভর্তিচ্ছুর ফলাফল প্রথমে ৫৩.২৫ পেয়ে পাস দেখালেও পরে ৩৭.১৫ নম্বর দেখিয়ে ফেল দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গ্রুপ ২-এ (অ-বাণিজ্য) […]

» Read more

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষা ডেস্ক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট) এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, এটা জাতির জন্য লজ্জার। এতে ২০১৩ প্রধানমন্ত্রীকে জাতীয়করণের তালিকা দেওয়া ব্যক্তিরাই দায়ী। তখন জাতীয়করণের দাবিতে যেসব প্রাথমিক বিদ্যালয় আবেদন […]

» Read more

হাবিপ্রবিতে সেমিস্টারের সময় কমানো হল

শিক্ষা ডেস্কঃ শিক্ষার্থীদের করোনাকালীন সেশনজট নিরসন ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেমিস্টার ৬ মাস থেকে কমিয়ে ৪ মাসে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ৫০ মিনিটের ক্লাস ২০ মিনিট বাড়িয়ে ৭০ মিনিট করার ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত […]

» Read more

বাকৃবিতে বেপরোয়া যানচলাচলে বেড়েছে দুর্ঘটনা, ঝুঁকিতে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। স্বাস্থ্য বিধি মেনে নেওয়া হচ্ছে ব্যবহারিক ক্লাস এবং আটকে থাকা পরীক্ষাসমূহ। করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বেড়েছিল বহিরাগতদের আনাগোনা। বেপরোয়া যানচলাচলও ছিলো লক্ষ্যণীয়। বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরলেও অবস্থার পরিবর্তন হয় নি। যার ফলাফল গত দু’দিনে বাকৃবির […]

» Read more

আগামী শুক্রবার (৮ অক্টোবর) একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা  

নিউজ ডেস্ক: আসছে শুক্রবার, ৮ অক্টোবর- একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। যার দরুন খুব সমস্যা এবং ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। তারা প্রশ্ন তুলছে- যারা একের অধিক জায়গায় নিবন্ধন করেছে কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে! পরীক্ষাগুলির মধ্যে রয়েছে- ১. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি ২. বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ৩. সিভিল এভিয়েশন […]

» Read more

এক ডোজ টিকা নিলেই হলে উঠা যাবে শাবিপ্রবিতে

শিক্ষা ডেস্কঃ করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুধু আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া […]

» Read more

যেসকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির

শিক্ষা ডেস্কঃ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে লাল তারকা চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি। ইউজিসি জানায়, লাল তারকা দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য ইউজিসির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওই শিক্ষার্থীর কোনো দায় নেবে না বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এই সংস্থাটি। ছয় মাসেরও বেশি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ নেই এবং […]

» Read more
1 85 86 87 88 89 387