সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের পরীক্ষা চলমান

সিলেট প্রতিনিধিঃ করোনা মহামারী প্রতিরোধে এবং শিক্ষার্থীদের নিরাপদে রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষাসমূহ। দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনের মাধ্যমে ক্লাস চলমান রাখলেও পরীক্ষা আটকে আছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতেই। এতে দীর্ঘ সেশন জটে পড়ার দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে ধাপে ধাপে সকল বর্ষের পরীক্ষা চলমান রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে […]

» Read more

জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না

শিক্ষা ডেস্কঃ এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিস্তারিত আসছে…

» Read more

বাকৃবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

আসিফ সারোয়ার, বাকৃবিঃ বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদের মেডিসিন কনফারেন্স হলে এ সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি অনুষদ । এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ  মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন […]

» Read more

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান

বাকৃবি প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। “জলাতঙ্কঃ ভয় নয়, সচেতনতায় জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে কুকুর ও বিড়ালের টিকা প্রদান করা হয়। টিকা নিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে পোষা বিড়াল ও কুকুর নিয়ে […]

» Read more

শেখ হাসিনার জন্মদিনে বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের গাছের চারা রোপণ ও খাদ্য বিতরণ

hasina

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এই কর্মসূচি পালন করা […]

» Read more

সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক: করোনা মহামারির কারণে বিলম্বিত ও সংক্ষিপ্ত সূচির এসএসসি-এইচএসসি সমমানের সকল পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা […]

» Read more

এইচএসসি পরীক্ষার্থীদের মানতে হবে ১১টি নির্দেশনা

১শিক্ষা ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। শেষ হবে ৩০ ডিসেম্বর। আজ সোমবার এ সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। করোনার বিরূপ সময়ে এই পরীক্ষা হবে। তাই পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের মানতে হবে ১১টি নির্দেশনা। মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো- ১. কভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২. পরীক্ষা […]

» Read more

এসএসসি ও এইচ এস সি পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

» Read more

হল খুলে দেওয়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের মশাল মিছিল

শিক্ষা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। এ সময় ‘সব হয় সব চলে, শিক্ষার্থীরা ধুকে মরে’, ‘সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলা চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে […]

» Read more

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ

শিক্ষা ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেটি প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার গণমাধ্যমকে বলেন, নভেম্বরের মাঝামাঝি […]

» Read more
1 87 88 89 90 91 387