জুঁই ফুলের নির্যাস তৈরির মৌসুম চলছে মিসরে

নিউজ ডেস্কঃ মিসরের ঘারবিয়া অঞ্চলকে বলা যায় দেশটির জুঁই ফুল উৎপাদনের কেন্দ্রভূমি। কারণ সুগন্ধি তৈরিতে সারা বিশ্বে যে পরিমাণ জুঁই ফুলের নির্যাস সরবরাহ করা হয়, তার অর্ধেকেরও বেশি উৎপাদন হয় এখানেই। প্রতি বছর এ ফুল সংগ্রহের মৌসুম শুরু হয় জুনের দিকে, শেষ হয় নভেম্বরে। এ সময় প্রতিদিন মধ্যরাতে শুরু হয় বাগান থেকে ফুল সংগ্রহ, চলে ভোর হওয়ার কয়েক ঘণ্টা পর […]

» Read more

কাতার মসজিদ গুলো সব খুলে দিচ্ছে

নিউজ ডেস্কঃ দেশের সব মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দৈনিক পাঁচ ওয়াক্ত-সহ জুমার নামাজ আদায়ের জন্য সব মসজিদ পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাতারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কাতারের সব মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কাতার নয় করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে মসজিদ, […]

» Read more

ব্রাজিল ৭৩ লাখ টন গম আমদানি করবে

নিউজ ডেস্কঃ ব্রাজিল বিশ্বের চতুর্থ শীর্ষ গম আমদানিকারক দেশ। অভ্যন্তরীণ চাহিদার বেশির ভাগ আমদানি করা গম দিয়ে পূরণ করে দেশটি। এ কারণে ব্রাজিলের আমদানিতে উত্থান-পতন আন্তর্জাতিক বাজারে গমের মূল্য নির্ধারণে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজার থেকে ব্রাজিল সব মিলিয়ে ৭৩ লাখ টন গম আমদানি করতে পারে। ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ ও দেশটির কৃষিপণ্যবিষয়ক […]

» Read more

মিয়ানমারকে আইসিজের কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘ

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ঢলের চার বছর পূর্তির দিনে মিয়ানমারকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস—আইসিজে) চলমান মামলার কথা স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের জাতিসংঘ কার্যালয়ের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এসংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, আইসিজের নির্দেশনার পরও মিয়ানমারে ২৫ রোহিঙ্গাসহ কমপক্ষে ১৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ […]

» Read more

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ হাজারেরও বেশি মানুষের ওপর এ চিকিৎসা ব্যবহার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্লাজমা চিকিৎসা মৃত্যুর হার […]

» Read more

কলকাতা থেকে লন্ডনে বাস যেত ৬০ বছর আগে

নিউজ ডেস্কঃ ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা এবার ভারত থেকে লন্ডনের বাস সার্ভিস চালু করেছে। ১৫ আগস্ট এ বাস সার্ভিসের ঘোষণা করে সংস্থাটি। ১৮টি দেশের উপর দিয়ে এ বাস দিল্লি থেকে লন্ডন পৌঁছাবে। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। অর্থাৎ যারা […]

» Read more

জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ এখন রূপসা চরের কিশোরী

নিউজ ডেস্কঃ কম দামে মাস্ক তৈরি করে গরিব মানুষের কাছে বিক্রি করায় জাতিসংঘ ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে স্বীকৃতি পেয়েছে খুলনার রূপসা চরের কিশোরী আঁখি। দারিদ্র্যের চরম কষাঘাতে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া আঁখি এখন খুলনার গর্ব। রূপসা চরের বস্তিতে বসবাসরত মাসুদ মোল্লা ও আনোয়ারা বেগমের দ্বিতীয় মেয়ে আঁখি জানান, যখন করোনাভাইরাস শুরু হয়েছিল তখন বাজারে মাস্ক পাওয়া যাচ্ছিল না। কিছু কিছু […]

» Read more

শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ফরাসি সিনেমা ‘কিউটিজ’-এ এমন পোস্টার ব্যবহার করে তারা। পোস্টারটি শেয়ার করায় ক্ষমা চেয়ে নেটফ্লিক্স তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, কিউটিজ সিনেমার আপত্তিকর পোস্টার শেয়ার করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পোস্টারটি ঠিক ছিল না। সানড্যান্স পুরষ্কার জেতা এই সিনেমার প্রচারের জন্য এই পোস্টারটি ব্যবহার উচিৎ হয়নি। ইতোমধ্যে আমরা […]

» Read more

করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়াল লাতিন আমেরিকায়

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের অন্যতম বড় হটস্পট লাতিন আমেরিকা অঞ্চলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা। বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, বর্তমানে অঞ্চলটিতে করোনায় মোট ২ লাখ ৫০ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ। এই অঞ্চলের মধ্যে করোনায় সংক্রমণের দিক থেকে শীর্ষে […]

» Read more

পুরো বিশ্বে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল

নিউজ ডেস্কঃ পুরো বিশ্বে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন। অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না ঠিকমত। অনেকে আবার জানিয়েছেন, জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারেননি তারা। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, কেবল জিমেইল নয়, জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন […]

» Read more
1 127 128 129 130 131 291