বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে একটি কারখানার শ্রমিকরা।এতে করে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল নয়টা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। কারখানার শ্রমিকরা জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় […]

» Read more

আইল্যান্ড ভেঙ্গে মাইক্রোবাসের উপর উঠে গেলো এনা!

নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা […]

» Read more

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল করিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, আজ সোমবার ভোর ৫টা ৪৫মিনিটে মুম্বাইয়ে টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ […]

» Read more

সিলমারা শতাধিক ব্যালট পড়েআছে কেন্দ্রের পাশে

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছড়াইতকান্দি এলাকা থেকে সিল ও স্বাক্ষর সম্বলিত শতাধিক ব্যালট পেপার পাওয়া গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ছড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের পাশে ব্যালটগুলো দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় জমান। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দপ্তর ব্যালটগুলো উদ্ধার করেনি। সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী এনামুল হক শিপনবলেন, ফলাফল ঘোষণাকালে বৈধ […]

» Read more

নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে বাস ট্রেনের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় একটি বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সদর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল চার ঘণ্টা ছিল। এই ঘটনা […]

» Read more

চতুর্থ ধাপের ইউপি ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১১২ এবং ১৩৫ জন সাধারণ মেম্বার। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯ […]

» Read more

রাবিতে হলের পাশে নিয়মিত মাদকের আড্ডা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলের রিডিং রুমের পাশে বহিরাগতরা মাদকসেবনের পর উচ্চস্বরে আড্ডা দেয় বলে অভিযোগ করেছে হলের শিক্ষার্থীরা । এতে রিডিং রুমে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, দক্ষিণ-পূর্বে অবস্থিত রিডিং রুমের পাশে বহিরাগতরা প্রায়ই বাইক নিয়ে আসে। সেখানে মাদক সেবন করার পাশাপাশি উচ্চস্বরে হৈচৈ, হাসি-তামাশা করে। এতে শিক্ষার্থীদের রিডিং রুমে পড়ার পরিবেশ […]

» Read more

রাজশাহীতে যিশু খ্রিস্টের জন্মদিনে করা যাবেনা সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেছেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক। আদেশে বলা হয়েছে, বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে কোভিড-১৯ […]

» Read more

চলন্ত লঞ্চে আগুন!

নিউজ ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-২ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা […]

» Read more

ভারত প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক: ওমিক্রন সংক্রমণের কারনে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা বাংলাদেশি শিক্ষার্থীদের। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু একথা জানান। তিনি বলেন, ‘করোনার নতুন ‘ভ্যারিয়েন্ট’ ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে। তিনি আরো বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে […]

» Read more
1 16 17 18 19 20 27