আবারো ফিরছেন লাদেন (ভিডিও)

বিনোদন ডেস্ক: বলিউডের পর্দায় আবারো ফিরছেন লাদেন। তবে এই লাদেনকে দেখা যাবে সেলুলয়েডে। ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবির পর আবারো পর্দায় দেখা যাবে লাদেনকে। ছয় বছর পর এই ফিল্মেরই পার্ট-টু রিলিজ করতে চলেছেন পরিচালক অভিষেক। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মনীষ পল। তবে পার্ট-টু হলেও প্রথম ছবিটির সঙ্গে এই ছবির কাহিনী সম্পূর্ণ আলাদা থাকবে বলে পরিচালক জানিয়েছেন। ২০১৬ সালের […]

» Read more

বিশ্বকাপ হবে ৪০ দলের, ম্যাচ বাড়ছে ৩২টি

স্পোর্টস ডেস্ক: দারুন এক চমক নিয়ে ফুটবল সমর্থকদের সামনে হাজির হয়েছে ফিফা। ২০২৬ সাল থেকে ফিফা বিশ্বকাপ হবে ৪০ দলের। ফলে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে আরও ৩২টি। সুতরাং বিশ্বকাপ টুর্নামেন্টের দৈর্ঘ্য যে আরও বাড়ছে তা তো অবশ্যম্ভাবী। ৩০ দিন থেকে বিশ্বকাপের দৈর্ঘ্য বেড়ে যাবে আরও এক সপ্তাহ। বৃহস্পতিবার ফিফার কার্যনিবাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই ঘোষণা করা হয়, […]

» Read more

সংসদ সদস্যদের নিয়ে সাংসদ নাট্যোৎসব!

বিনোদন প্রতিবেদক: প্রথমবারের মতো সারাদেশের স্থানীয় সংসদ সদস্যদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে ‘সাংসদ নাট্যোৎসব’। ঢাকা-১৯ (সাভার)’র স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমানের পৃষ্ঠপোষকতায় উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। জানা গেছে, এর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সাংসদ নাট্যোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি […]

» Read more

কুবিতে এসি বাস উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচাযের্র দ্বিতীয় বর্ষপূর্তির দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিবহনে ক্রয়কৃত এসি বাস উদ্বোধন করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। এর আগে ৫৭ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষকদের পরিবহনের জন্য গাড়ীটি ক্রয় করা হয়। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমার মজুমদার, বিজ্ঞান […]

» Read more

কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ১৮ জন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীসহ মোট ১৮ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন পত্র জমা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং অফিসারের নিকট এসব মনোনয়ন পত্র জমা করেন। কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল জলিল, বিএনপি’র মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর ইসলাম নুরু, ইসলামী শাসনতন্ত্র […]

» Read more

কুবি উপাচার্যকে কুবিসাসের শুভেচ্ছা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফের দ্বিতীয় বছর পূর্তিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি‘র (কুবিসাস) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার, কুবিসসের সভাপতি রবিউল হক রবি, সহ-সভাপতি মিজান উদ্দীন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, অর্থসম্পাদক মোহাম্মাদ […]

» Read more

জাবিতে সামজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি, ফেসবুকসহ বন্ধ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার দাবিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। এ সময় ‘ফেসবুক কি আইনত নিষিদ্ধ?’ ,‘মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলাই কি সমাধান?’ ‘মুক্তিযুদ্ধের চেতনা মতপ্রকাশের স্বাধীনতা হরণ না’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড ধারণ করে মানববন্ধনে […]

» Read more

রাবিতে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন নিশ্চিতের দাবি

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতায়ন নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল দিনে দিনে কেউ ক্র্যাচে ভর দিয়ে, কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে, কেউবা প্রতিবন্ধী গাড়ীতে করে র‌্যালিতে চলেছে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী। সবার মুখে একটাই স্লোগান ‘একীভূতকরণ ও সকল প্রতিবন্ধীদের ক্ষমতায়ন করা হোক।’ ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৫ উপলক্ষে প্রতিবন্ধীদের সংগঠন পিডিএফ রাবি শাখার […]

» Read more

কুবিতে আগামীকাল থেকে ভর্তি যুদ্ধ শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক( সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল শুক্রবার থেকে । ২০০৬-২০০৭ইং শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোন ধরনের জালিয়াতি চক্রের বিশেষ তৎপরতা লক্ষ করা যায়নি। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আধুনিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে একটি চক্র প্রশ্ন […]

» Read more

পাকিস্তানের প্রতিক্রিয়ায় রাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

রাবি সংবাদদাতা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধচলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে র‌্যালী রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তান যেভাবে অযাচিত প্রতিক্রিয়া ব্যক্ত […]

» Read more
1 2