গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মোছা. মাজেদা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের আশরাফুল ইসলামের নিজ বাড়ির ঘরের বিছানা থেকে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মাজেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জামাল […]

» Read more

একটি গাভীর তিনটি বাচ্চা প্রসব!

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী উত্তর পাড়া গ্রামে শাহআলম তালুকদারের মাঝারি ধরনের একটি গাভী তিনটি বাচ্চা প্রসব করেছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গাভীটি এক সঙ্গে এ তিনটি বাচ্চা প্রসব করে। একটি বাচ্চা গাভীর পায়ের নীচে পড়ে মারা গেলেও বাকী দু’টি এখনো জীবিত রয়েছে। বিরল এ ঘটনাটি দেখার জন্য আশপাশের হাজার হাজার লোকজন শাহআলম […]

» Read more

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্যও পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও নতুন পে-স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে একথা জানান তিনি। তবে এতে দু-এক মাস সময় লাগতে পারেও বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যদিও মঙ্গলবার প্রকাশিত পে-স্কেলের গেজেটে পরিষ্কারভাবে এই লাখ লাখ শিক্ষক-কর্মচারীর বিষয়ে কোনো কিছু না থাকায় হতাশায় ভেঙে পড়েন। সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবেই […]

» Read more

আসিফ আকবর সংগ্রহশালা

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের সংগীতাঙ্গনের যুবরাজ বলা হয় তাকে। সংগীতশিল্পী হিসেবে তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। রাজনীতির ময়দানে এবং সমাজসেবায়ও জুড়ি নেই তার। বলছি কণ্ঠশিল্পী আসিফ আকবরের কথা। সম্প্রতি এই তারকা নিজের নামে ব্যাক্তিগত ওয়েবসাইড খুলেছেন। এর ঠিকানা- www.asifakbar.com । তিনি জানান, ‘অনেক দিন ধরেই ইচ্ছা ছিল নিজের নামে একটা ওয়েবসাইড চালু করবো। এটি হবে আমার সংগ্রহশালা। ভক্তরা খুব সহজেই এই সাইড থেকে […]

» Read more

১ ও ২ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছর নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হলেও এবার শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় পৃথকভাবে দুইদিন উৎসবের আয়োজন করেছে। ৩১ ডিসেম্বর গণভবনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ৩৩ লাখ ৭৩ হাজার ৩৭৩ শিক্ষার্থীর মধ্যে ৬৫ লাখ […]

» Read more

সিকৃবিতে ভর্তি পরীক্ষা কাল: ইলকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে আসনবিন্যাস প্রকাশিত হয়েছে এবং ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন এবং কোন ধরনেরইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা ও ব্যবহার করা যাবে না বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়। ওই দিন দুপুর ২টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, এবার ছয়টি অনুষদে মোট ৫ হাজার ৩ শত ৪১জন পরীক্ষার্থী […]

» Read more

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার রোববার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর (রোববার)। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বর, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস। সাক্ষাৎকার শেষে ২১ ও ২২ ডিসেম্বর সকাল […]

» Read more

রাকাবের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ২জন আটক

রাবি সংবাদদাতা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণীর অফিসার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলকালীন বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও জয়পুরহাটের মো: সাদেকুল ইসলাম। পরীক্ষার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়্যারম্যানক […]

» Read more

গোপালপুরে জিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কিল্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন (জিকেডিএ)’র মেধা বৃত্তি পরীক্ষা আজ ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সূতি.ভি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান তালুকদার জানান, এ পরীক্ষায় উপজেলার ২৫টি কিল্ডারগার্টেন স্কুলের নার্সারী শ্রেণি থেকে চতুর্থ শ্রেনির ৮৫৬জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ […]

» Read more

গাইবান্ধায় গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় গাছের শুকনা ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এনামুল হক (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর (ডাঙ্গি) গ্রামের নানা আবুল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের আমির হোসেনের ছেলে। এনামুল সম্প্রতি ডাংঙ্গিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি […]

» Read more