রাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে ২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি উদ্বোধন করেন সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রায়। নতুন এ কমিটিতে অধ্যাপক ড. পিএম শফিকুল ইসলাম সভাপতি ও হাসান ঈমাম সুইটককে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়। ১৯৭৮ সালের […]

» Read more

রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিট গঠন

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির (আরইউরুরু) ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন শহিদুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়শ্রী ভাদুরী। বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ কায়কোবাদ আল-মামুন, সহ-সভাপতি-২ জাকির হোসেন তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইব্রাহীম […]

» Read more

কুড়িগ্রামে নিখোঁজ ৪দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী সুলতান আহম্মেদের একমাত্র পুত্র আলিফ আহম্মেদ স্বপ্ন (১৪) নিখোঁজ হওয়ার ৪ দিন পর ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম শহরের ভেলাকোপা এলাকার হানাগর পাড়ার সিনিয়র নার্স মোর্শেদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার ঘটনায় মোর্সেদা বেগম ও তার পুত্র রিফাতকে […]

» Read more

বাকৃবিতে রবিবার থেকে শীতকালীন ছুটি শুরু

বাকৃবি প্রতিনিধি: আগামী রবিবার (২৭ ডিসেম্বর) থেকে শীতকালীন ছুটিতে বন্ধ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল (বাকৃবি)। ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল খালেক স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রকার ক্লাস বন্ধ থাকবে তবে যথারীতি পরীক্ষা চলবে। এদিকে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা […]

» Read more

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতা বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম উঠে এসেছে। ওআরবি ইন্টারন্যাশনালের ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স’ শিরোনামে বিশ্বের ৬৫টি দেশে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভি জরিপে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া চতুর্থ স্থানে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া […]

» Read more

১১ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: গত নভেম্বরে দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গেছে জিম্বাবুয়ে। কথা ছিল আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ের সঙ্গে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। আর এ লক্ষ্যে ১১ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সফরকারীরা টেস্টের পরিবর্তে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়েকে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে। বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির […]

» Read more

শীতকালীন সবজি শালগমের পুষ্টিগুণ

কৃষি ডেস্ক: কেউ কেউ শালগমের কথা শুনলেই নাক কুঁচকে বলেন, গন্ধ লাগে। খাইনা। কথা সত্য। আর এই গন্ধের কারণ হলো শালগমে সালফারের উপস্থিতি। মজার ব্যাপার হলো এই গন্ধই কিন্তু ব্রঙ্কাইটিস জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এক সময় ব্রঙ্কাইটিস হলে লোকে তা নিরাময়ের জন্য দুধ দিয়ে রান্না করে শালগম খেতেন। শালগম বাংলাদেশে সুপরিচিত। শালগম শীতকালীন সবজি। স্ফীত ও রূপান্তরিত মূলই শালগমের প্রধান […]

» Read more

নাটোরে এক মঞ্চে পৌর মেয়রপ্রার্থীরা

নাটোর প্রতিনিধি: ‘চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পৌরসভা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি ও জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত উমা চৌধুরী জলি, জাতীয় পার্টি মনোনিত আব্দুল মান্নাফ ও ওয়ার্কাস পার্টি মনোনিত মাহবুবুর রহমান অংশ নেন। […]

» Read more

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পন অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম ও […]

» Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক নাট্য উৎসব সমাপ্ত

ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরমেস স্টাডিজ বিভাগ কতৃক ১৭ ডিসেম্বর ২০১৫ হতে ২৩ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বার্ষিক নাট্য উৎসব এর আয়োজন করা হয়েছিল। সেই আনন্দে ঢাক, ঢোল, বাজিয়ে থিয়েটার এন্ড পারফরমেস স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় একটি র‌্যালী বের করেন, এবং ঐ র‌্যালীর মাধ্যমে ১ম বার্ষিক […]

» Read more
1 2