মালদ্বীপে মধুচন্দ্রিমায় আশরাফুল

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার পরে এবার মালদ্বীপে গেছেন আশরাফুল দম্পতি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু’জনের মধুচন্দ্রিমার ছবি পাওয়া গেল। আর সময়টা যে আশরাফুল ও তার নববধূ বেশ উপভোগ করছেন সেটা বলে না দিলেও চলে। শ্রীলংকা দেশটা মোহাম্মদ আশরাফুলের জন্য শুভ। এর কারণটা পরিস্কার, ক্যারিয়ারের ছয়টি সেঞ্চুরির মধ্যে তিনটিই তার এসেছে এই মাটিতে। আর সেকারণেই কি না, সদ্য-বিবাহিত স্ত্রী আনিকা তাসলিমা […]

» Read more

এএফপির বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তি অ্যাঙ্গেলা মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে ঋণ এবং ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের ভোটে ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এএফপির সব ভাষার সংবাদ বিভাগের কর্মীদের ওই ভোটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নম্বরে উঠে এসেছেন। অ্যাঙ্গেলা মেরকেলের শরণার্থীদের জন্য দ্বার উন্মুক্ত নীতির ফলে জার্মানিতে এ বছর অন্তত […]

» Read more

অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম

মো. আব্দুর রহমান: শাখায় নয়, ফুল ফোটে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় কুশি। লতার মতো লম্বা কুশিতে থোকায় থোকায় হাজারো কুড়ি। সেই কুড়ি ক্রমেই ফুটে লাল শিমুল ফুলের আকার ধারণ করে। পাপড়ি, রেণু, ফুলের গঠন নাগলিঙ্গমকে করেছে আরো মোহনীয়। শিমুলের পাপড়িগুলো সোজাসাপ্টা হলেও এ ফুলের পাপড়ির মাথা সাপের মতো ফনা আকৃতির বলেই অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম। স্থানীয়ভাবে এ ফুলকে ‘নাগরাজ’ […]

» Read more

সিকৃবিতে শূন্য আসন ১০৩

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আসন ১০৩টি আসন শূন্য রয়েছে। ফলে প্রথম বর্ষে ১০৩ টি আসনে অপেক্ষারত তালিকা হতে ভর্তি করা হবে। ২৭ শে ডিসেম্বর রোববার সকাল থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধা তালিকা হতে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদে মূল মেধা তালিকা হতে ২৮৪ জন এবং সংরক্ষিত মেধা তালিকা হতে ৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। […]

» Read more

জাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে সোমবার কর্মবিরিত পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা টানা ছয় দিনের কর্মবিরতির আজ প্রথমদিনে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কর্মবিরতির ফলে কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক […]

» Read more

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত পৌণে ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকরা এই আগুন লাগিয়েছে। আগুনে […]

» Read more

রাবিতে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রাবি সংবাদদাতা: শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে অভিযুক্ত […]

» Read more

বশেমুরবিপ্রবিতে অপেক্ষমান তালিকায় ভর্তি শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ‘এ’, ‘বি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সোমবার সকাল ৯টা থেকে অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শুরু হয় । চলবে বিকেল ৫টা পর্যন্ত। উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ৫২ টি, ‘বি’ ইউনিট ৯৫ টি, ‘ই’ ইউনিট ১৫৫ […]

» Read more

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি ৩ জানুয়ারি থেকে

মোঃ ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার (৩ জানুয়ারি ২০১৫ইং) থেকে শীতের ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে। এই ছুটি আগামী ৩ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম. হাফিজুর রহমান সবুজবাংলাদেশ24.কম-কে জানান, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ৩ জানুয়ারি রবিবার থেকে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা […]

» Read more

গ্রেড বৈষম্যের প্রতিবাদে ‘ব্রি’ ও ‘বারি’র বিজ্ঞানীদের দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক: ৮ম জাতীয় বেতন স্কেলে বিজ্ঞানীদের চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সাথে বিজ্ঞানীদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বিজ্ঞানীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ (২৮ ডিসেম্বর) দুপর ১২.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত ব্রি ও বারি‘র মহাপরিচালকের অফিসের সামনে অবস্থান নেন বিজ্ঞানীরা। আগামী ৩০ তারিখ […]

» Read more