৪৪ বছরেও স্বীকৃতি পায়নি যোদ্ধা প্রশিক্ষক ওস্তাদ দবির

প্রতীক ওমর, বগুড়া প্রতিনিধি: এক নামেই তাঁকে চিনতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা। তাঁর প্রশিক্ষণেই অস্ত্র হাতে ফায়ার করেছে অসংখ্য যোদ্ধা। রণকৌশলী প্রশিক্ষক এই মহান মানুষটির নাম দবির উদ্দিন আহম্মেদ। যুদ্ধের সময় তাঁকে সবাই ডাকতো ওস্তাদ দবির বলে। বগুড়ায় জন্মনেয়া এই মহান যোদ্ধা যুদ্ধের আগে পাকিস্তান সেনাবাহিনীতে সুবেদার মেজর হিসেবে কর্মরত ছিলেন। ফলে যুদ্ধের সার্বিক কৌশল তাঁর আয়ত্তে ছিলো। তিনি যুদ্ধের সময় বাঙ্গালি […]

» Read more

এক্সকার্সন ট্যুরে সিকৃবির দুটি ব্যাচ

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের দুইটি ব্যাচ এক্সকার্সন ট্যুরে যাত্রা করেছে। জানা যায়, সিকৃবির কৃষি অনুষদের ৫ম ব্যাচ গত ১০ ডিসেম্বর বৃহঃস্পতিবার এক্সকার্সন ট্যুরে রওয়ানা দেয়। ব্যাচের মোট ৫৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করছে। এতে নির্দেশনা ও ব্যবস্থাপনায় শিক্ষদের মধ্যে আছেন বেসিক সায়েন্স এন্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন […]

» Read more

কুবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা শুরু রোববার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) আয়োজনে শুরু হচ্ছে ২য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা-২০১৫। রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে এ প্রতিযোগীতা। ১৩ নভেম্বর রোববার লটারির মাধ্যমে বিতর্কের বিষয় ও দলের অবস্থান ঠিক করা হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগকে এ বিতর্ক প্রতিযোগীতার জন্য আহবান করা হয়েছে বলে জানা যায়। সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে এ বিতর্ক প্রতিযোগীতা। সব শেষে সকল […]

» Read more

ফুলছড়িতে লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমিতে সরিষা চাষ

গাইবান্ধা প্রতিনিধি: জেলার ফুলছড়ি উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমিতে সরিষা চাষ করা হয়েছে। প্রতন্ত অঞ্চলের মাঠে মাঠে সরিষা গাছের হলুদ ফুলের সমারোহ অবলোকনে পথিক মানুষসহ সকল কৃষকের মন ভরে যায়। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষা চাষিরা এবার আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্য যেকোনো আবাদের চেয়ে সরিষা চাষে তুলনামূলক খরচ ও পরিশ্রম কম হওয়ায় অন্যান্য […]

» Read more

শাবিতে শুরু হয়েছে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান, প্রকৌশল) (২০১৫-১৬ সেশন) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় একাডেমিক ভবন ‘এ’ তে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া। শনি এবং রবিবার বি ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি কার্যক্রম এবং আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর এ ইউনিটের (সমন্বিত বিভাগ) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত […]

» Read more

জাবিতে বর্নিল আয়োজনে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি: মশারি দিয়ে ঘেরা প্রদর্শনী স্টল। ফুলের উপর হরেক রকম প্রজাপতিরা উড়ে উড়ে খেলা করছে। বাইরে থেকে প্রজাপতির রঙ আর খেলা মুগ্ধ হয়ে দেখছে শিশু, কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ সকল বয়সের মানুষ। কেউ আবার ব্যস্ত প্রজাপতির পাখার রঙ ক্যামেরায় বন্দি করতে। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রজাপতি মেলায় এমন দৃশ্য চোখে পড়ে। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য নিয়ে […]

» Read more

ঝাড়ু হাতে রাস্তায় তানজানিয়ার প্রেসিডেন্ট

রাস্তায় ময়লা পরিস্কারে ব্যস্ত প্রেসিডেন্ট জন মাগুফুলি

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলির আরেক নাম দ্যা বুলডোজার। কারণ তিনি তার কাজ নিয়ে ধানাইপানাই করে না। কথা বলেন সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। ক্ষমতা গ্রহণ করেই মি. মাগুফুলি কলমের এক খোঁচায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাঁকজমকে কাটছাঁট করেছেন। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট। তিনি বলছেন, অপব্যয় […]

» Read more

মেক্সিকোতে বিশ্বের প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহার করার অনুমতি দিয়েছে মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার এই অনুমতি দেয়া হয়। এই প্রথম বিশ্বের কোনও দেশ ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহার করার অনুমতি দিল। খবর বিবিসি, আল-জাজিরা। বিশ্বের ৩৯০ মিলিয়ন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার লোকেরা ডেঙ্গুতে আক্রান্ত হয় বেশি সংখ্যায়। বুধবার মেক্সিকোর কেন্দ্র সরকারের চিকিৎসা সংস্থা বলে, […]

» Read more

নওগাঁয় জনপ্রিয় হচ্ছে ভ্রাম্যমাণ মৌ-চাষ প্রকল্প

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর এগার উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতের পাশে মৌ-চাষিরা ভ্রাম্যমাণ মৌ-চাষ প্রকল্পের মাধ্যমে মধু সংগ্রহ করছেন। এতে বেকারদের কর্মস্থান সৃষ্টির পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। মধুর গুণগত মান ভালো হওয়ায় ভারতসহ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৩৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এর মধ্যে আত্রাই উপজেলায় […]

» Read more

পলাশবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : জেলার পলাশবাড়ী পরিষদের সাময়িক বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুক্রবার বিকেল ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালেব পলাশবাড়ী উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির। তিনি মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর (দয়ারপাড়া) […]

» Read more
1 … 18 19 20 21 22 … 30