মার্কিন হুমকির জবাব দিতেই হাইড্রোজেন বোমা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের হুমকি থেকে নিজেদের রক্ষা করতেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর তিনি এ মন্তব্য করেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে বিশেষ ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এছাড়া আরো বলা হয়, পিয়ং ইয়ং আক্রান্ত না […]

» Read more

২৪ ঘণ্টাই খোলা রিয়াজের রেস্তোরাঁ

বিনোদন প্রতিবেদক: রেস্তোরাঁ ব্যবসায় নামছেন চিত্রনায়ক রিয়াজ এটি বেশ পুরোনো খবর। নতুন খবর হলো গেল শনিবার, ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবেই যাত্রা শুরু করলেন তিনি। এদিন রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের ডানদিকে উদ্বোধন হয়ে গেল রিয়াজের ‘ফুড টোয়েন্টিফোর/সেভেন’ নামে রেঁস্তোরার। এর শুভ উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত। এই রেস্তোরাঁর বিশেষত্ব হলো এটি ঢাকাবাসীদের খাবার সেবা দিতে সপ্তাহের […]

» Read more

বিয়াল্লিশে বলিউড গ্রিক হৃতিক

বিনোদন ডেস্ক: বলিউডের গ্রিক গড বলে খ্যাত হৃতিক রোশনের শুভ জন্মদিন আজ রোববার। এবারে তিনি বয়সের ৪২ বছরে পা রাখলেন। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা বলিউডের সফল নির্মাতা রাকেশ রোশন আর মা পিংকি রোশন। বাবা রাকেশ রোশনের সুবাদে হৃতিকের জন্ম ও বেড়ে ওঠা বলিউডের চৌকাঠেই। তবে অভিনেতা হবেন বড় হয়ে এমন স্বপ্ন তিনি দেখতেন […]

» Read more

আগাম বোরো চাষে ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষকরা

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: বিগত এক মাস ধরে আমন ধান নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে দেশের বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত রাজশাহীর তানোর উপজেলার প্রান্তিক কৃষকরা। আমন ধান কাটা- মাড়াইসহ সোনার ফলস ঘরে তুলতে কমব্যস্ততার মাঝে সময় পার করেছে কৃষকরা। আমন মৌসুমের ফলন ভালো হলেও দাম নিয়ে ছিলো কৃষকদের মধ্যে হতাশা। বাজারে ধানে ন্যায্য মুল্য না পাওয়াই প্রান্তিক কৃষককে লোকসান মাথায় নিয়েই […]

» Read more

বাকৃবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক সভা) সম্পন্ন হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে ও উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। […]

» Read more

সোমবার থেকে বাকৃবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

বাকৃবি প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেট সংশোধন এবং প্রতিশ্রুতি পূরণের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ফলে সকল অনুষদের বিভিন্ন লেভেলের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় […]

» Read more

আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি কামনা

গাজীপুর সংবাদদাতা: দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও বিশ্বে শান্তি কামনায় শেষ হল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মানাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি ভারতের মাওলানা সা’দ। আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন তিনি। এ […]

» Read more

সাদুল্যাপুরের মিরপুরে হাটের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুরে সপ্তাহে শনিবার ও বুধবার দু’দিন গরু-ছাগল, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসি। সাধারণ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের আয়োজনে মিরপুর-মাদারগঞ্জ পাকা সড়কের দু’ধারে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ফরিদপুর, রসুলপুর ও জামালপুর ইউনিয়নসহ সাদুল্যাপুর উপজেলার কয়েক হাজার জনসাধারণ ও ব্যবসায়ীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধ চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভার গণ বিশ্ববিদ্যালয়ে সেনসিটাইজেশন ওয়ার্কশপ অন সেলফ অ্যাসেসমেন্ট অ্যাট পোগ্রাম লেবেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ জানুয়ারি) একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক এবং অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান […]

» Read more

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক: ২০১৫ সাল শেষ হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। নতুন বছরের শুরুতেই সেই জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। বছরের শুরুটাও হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্প্র্রিং বকরা। এরপর ১৭, ২০ ও ২২ […]

» Read more