রংপুরে শুকিয়ে যাওয়া নদীর চরে সবজি আর সবজি!

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনেশ্বরী, খারুভাজ, চিকলী নদী এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন না করায় এক সময়ের খরস্রোতা এসব নদীই এখন পানি শূণ্য হয়ে পড়েছে। নদীর বুকে এখন ফসলের মাঠ। কৃষকরা সেখানে আলু, গম, কুমড়া, বাদাম, বাঁধাকপি-ফুলকপি, পিয়াস, মরিচ, রসুণ, টমেটোসহ বিভিন্ন রকমের ফসল চাষ করছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার উপড় দিয়ে […]

» Read more

আত্রাইয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পৌষ মেলা উপলক্ষে শনিবার বিকেল ৪ টায় বিশাল লাঠিখেলার আয়োজন করা হয়। বিকেলে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে পুরাতন কাঁচা বাজার মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় রানিনগর, আত্রাই ও মান্দা উপজেলা হতে নারী-পুরুষ ও শিশুসহ তিনটি দল অংশগ্রহণ করে। উপজেলা বাসীদের দারুণ খেলা উপহার দেন। গ্রাম বাংলার হারানো এই খেলাকে গ্রহণ করতে আত্রাই, রানিনগর […]

» Read more

নাটোরে শ্রমিক নেতাকে মারপিট, প্রতিবাদে সড়ক অবরোধ: আটক ৪

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাদল প্রামাণিককে মারপিট করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে শ্রমিক নেতা বাদলসহ ৪জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক নেতা বাদলকে মারপিট করে আহত করে দূর্বৃত্তরা। […]

» Read more

মহাশূন্যে জন্মানো প্রথম ফুল

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পৃথিবীর বাইরে মহাবিশ্বে প্রথমবারের মতো ফুল জন্মানোর সফলতা দেখালো নভোচারীরা। নাসার নভোচারী স্কট কেলি শনিবার টুইটারে মহাকাশে জন্ম নেওয়া একটি ফুলের ছবি প্রকাশ করেছেন। দক্ষিণ-পশ্চিম আমেরিকার স্থানীয় কমলা রঙের জিনিয়ার মতোই মহাশূন্যে জন্মানো ওই জিনিয়া। টুইটারে প্রকাশ করা ফুলগুলোর ছবিসহ কেটির মন্তব্য, ‘হ্যাঁ, মহাশূন্যে আরেক প্রাণের অস্তিত্ব দেখা দিল।’ মহাশূন্যের মাইক্রোগ্র্যাভিটি (প্রায় শূন্য মধ্যাকর্ষণ শক্তি) পরিবেশে কীভাবে […]

» Read more

সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক: সাব্বির রহমানের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৪২ রানের জয়ে চার ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত […]

» Read more

ভালুকায় বাণিজ্যিকভাবে মালটা চাষ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ‘ছোটবেলা থেকেই গাছ-পালার প্রতি আমার ভালবাসা। আর সে কারণেই প্রায় ৬ বছর আগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ‘কাশবন নার্সারি’ থেকে চার হাজার টাকায় একটি মালটার চারা কিনে এনে আমার বাউকুল বাগানে রোপণ করি। এক বছর পর ওই চারা গাছে ৫-৬টি মালটা ধরে। আর তা থেকেই মালটা চাষ করার প্রতি আগ্রহ জন্মে। একটি চারা থেকেই কলম পদ্ধতিতে মালটার […]

» Read more

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। রোববার সকালের দিকে ওই হামলার ঘটনার ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ২০ জন। খবর আলজাজিরা নানগারহার প্রদেশের মুখপাত্র আয়াতুল্লা খিয়োগানি জানান, নানগারহার কাউন্সিল পরিষদের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারির বাসভবনে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় […]

» Read more

রণবীর-ক্যাটেরর প্রেমে ভাঙন, হোতা সালমান!

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমে ভাঙন লেগেছে! এমন খবর চাউর হয়েছে গোটা বলিউডজুড়ে। অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি রণবীর-ক্যাটরিনা কেউই। তবে এ বিষয়ে নিশ্চিত বলিউডের একাংশ। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নিতে ক্যাটকে উস্কে দিচ্ছেন বলিউডের ‘বজরাঙ্গি ভাইজান’ ও ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান! বলিউডের প্রভাবশালী একটি গণমাধ্যমে বলা হয়েছে, […]

» Read more

ক্লাস নিয়ে অনিশ্চয়তার দোলাচলে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে শীতকালীন ছুটির পর ক্লাস কার্যক্রম থেকে বিরত ছিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি । আজ ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম […]

» Read more

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর কার্যনিবাহী পরিষদ নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে মোস্তফা যুবাইর আলম এবং সাধারন সম্পাদক হিসেবে শাহজাহান নবীন নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় পরিবার ও বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া পূর্নাঙ্গ কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি […]

» Read more