জয় দিয়ে বছর শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: পাত্তাই পেলো না জিম্বাবুয়ে। সফরকারীদের ছুড়ে দেয়া ১৬৩ রানের চ্যালেঞ্জও বাংলাদেশ টপকে গেলো ৮ বল হাতে রেখে। চার ম্যাটের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। সে সঙ্গে জয় দিয়েই ২০১৬ সালটা শুরু হলো টিম বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৬৩ রানের বিশাল চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার […]

» Read more

২২ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে শুরু হচ্ছে মধুমেলা

যশোর সংবাদদাতা: ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। এ মধুমেলা উদযাপন উপলক্ষে এক পর্যালোচনা সভা মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জন্ম জয়ন্তী ও মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের […]

» Read more

৪ ফেব্রুয়ারি বন্ধু দিবস পালনের আহ্বান জুকারবার্গের

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেড়শো কোটি ব্যবহারকারীকে ৪ ফেব্রুয়ারি বন্ধু দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। আগামী ৪ ফেব্রুয়ারি ফেসবুকের এক যুগপূর্তি উপলক্ষে এ আহ্বান জানান তিনি। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে জুকারবার্গ প্রথম ফেসবুকের কোড চালু করেন। সে সময় তার কলেজের শিক্ষার্থী ও অন্যান্যদের মাঝে যোগোযোগের সুবিধার্থে এটি চালু করেন। প্রাথমিকভাবে হার্ভার্ড […]

» Read more

অসময়ে স্রষ্টার আম ১৮০ টাকা দাম!

তানোর প্রতিনিধি: গ্রামটির নাম প্রকাশনগর। তানোর উপজেলার মুণ্ডমালা পৌর এলাকায় অবস্থিত। গ্রামটির পাশেই একটি গোরস্থান। বছর চারেক আগে সেখানে লাগানো হয় অর্ধশত আমগাছ। প্রতিবছর মওসুম এলেই সে বাগানটি ভরে ওঠে আমের ভারে। কিন্তু বাগানের একটি গাছই কেবল ব্যতিক্রম। সারাবছর ধরে সেটিতে ঝুলে থাকে অনেক আম। ওই গাছটি ঘিরে গ্রামবাসী ও আশপাশ এলাকার মানুষের কৌতুহলের যেন শেষ নেই। লোকজন গাছটিকে সৃষ্টিকর্তার […]

» Read more

উত্তম-সুচিত্রার চরিত্রে প্রসেনজিৎ-পাওলি

বিনোদন প্রতিবেদক: উত্তম কুমারের জীবনী অবলম্বনে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার জন্য একশ পর্বের সিরিয়াল নির্মাণ করা হচ্ছে। ‘মহানায়ক’ শিরোনামের এই সিরিয়ালে উত্তম কুমারের চরিত্রে প্রসেনজিৎ অভিনয় করছেন। অন্যদিকে পাওলি দামকে দেখা যাবে সুচিত্রা সেনের চরিত্রে। এছাড়া সুপ্রিয়া চরিত্রে রাইমা সেনের থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত তনুশ্রী চক্রবর্তীকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় সিরিয়ালটি পরিচালনা […]

» Read more

টি-টোয়েন্টিতে সোহান-শুভাগতর অভিষেক

ক্রিড়া প্রতিবেদক: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অভিষেক হলো কাজী নুরুল হাসান সোহান এবং শুভাগত হোম চৌধুরীর। শুক্রবার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাপ পরেন সোহান। অপরদিকে, টি-টোয়েন্টিতে প্রথম হলেও এর আগে টেস্ট এবং ওয়ানডে খেলেছেন শুভাগত। সম্ভবনা থাকলেও অপেক্ষা বেড়েছে আরেক তরুণ তুর্কি আবু হায়দার রনির। সোহান এবং শুভাগতর অভিষেকের দিনে […]

» Read more

তানোরে জমেছে সরিষা ফুলের মধু সংগ্রহ

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোরে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা। বিশেষ করে উপজেলার কলমা ও কামারগাঁ ইউপির বিশাল সরিষার ক্ষেত থেকে এ মধু সংগ্রহ করছেন তারা। এমন উপায়ে মধু সংগ্রহ দেখতে আশাপাশের উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন। সরজমিনে দেখা যায়, উপজেলার শ্রীখন্ডা বাতাসপুর এলাকায় বিস্তৃর্ণ সরিষা ক্ষেত। ক্ষেতের প্রতিটি গাছে হলুদ ফুলে ভোরে গেছে। সেই ফুলের হলুদ […]

» Read more

সিংড়ায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নিখোঁজের একদিন পর নাটোরের সিংড়ায় খানজাহান নামে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা নিহত শিশুর স্বজন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আগমুরশন গ্রামের একটি পরিত্যক্ত বাড়ী থেকে মৃতদেহটি উদ্ধার এবং তাদের আটক করা হয়। নিহত খানজাহান একই উপজেলার আগমুরশন গ্রামের তালেব আলীর ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

» Read more

ইউজিসিতে আখতার হোসেন ও নওয়াজ আলীর পূর্ণকালীন সদস্য লাভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুই জন অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেট্রিক বিভাগের প্রফেসর ড. আখতার হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী । এই দু’জনকে চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। […]

» Read more