কুবিসাস সভাপতি রাসেল, সম্পাদক শফিউল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালেরকণ্ঠের রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মাদ শফিউল্লাহ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আহসান উল্যাহর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল […]

» Read more

পবিপ্রবি ছাত্রদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষন কার্যক্রম

মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি: আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সামাজিক উন্নয়নের কার্যক্রম পরিচালনা করছেন। উক্ত প্রতিষ্ঠানের অন্যতম উদ্দোক্তা ইঞ্জিনিয়ার মোঃ ফজলে রাব্বী বলেন , “নবীন এই সংস্থাটি অংশীদারি পদ্ধতিতে খামার গঠনের মাধ্যমে […]

» Read more

রাবি শিক্ষক ড. নাসের আর নেই

আসাদুজ্জামান রিফাত, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের আর নেই। বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। প্রত্যক্ষদর্শী ও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১০টার দিকে তিনি তার চেম্বারে আসেন। চেম্বারের দরজা খোলার সময় তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। […]

» Read more

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই উৎসব শুরু হয় ২৫ জানুয়ারি। সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী। উৎসবে র‌্যালী, […]

» Read more

দাম কমায় হতাশ ঝিনাইদহের সবজি চাষীরা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাঘ মাসের বাঘ কাঁপা শীতে বিভিন্ন হাটবাজারে সবজির দাম কমেছে, বাজারে সব্জির যোগান বেশী হওয়ায় দাম হ্রাস পাওয়ার কারণ বলে মনে করছেন সবজি চাষীরা। বাজারে সব্জির দাম কমে যাওয়ায় বেড়েছে ক্রেতাদের চাহিদা। ঝিনাইদহের বিভিন্ন বাজার যেমন, নতুন হাটখোলা, মডা মোর্ড়, পুরানো হাটখোলা, হামদোহ, পাগলাকানাই ঘুরে দেখা গেছে, বিভিন্ন কাচাদ্রব্য যে পরিমাণ, তারমধ্যে বেশী দেখা যাচ্ছে, বেগুন, লাউ, […]

» Read more

গণবির আইন বিভাগের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রীতি সম্মিলন বুধবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। গণস্বাস্হ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদের […]

» Read more

তানোর বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোর সদরে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান শেষে এক প্রতিভোজের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি […]

» Read more

গাইবান্ধায় আসছে কমিউনিটি রেডিও সারাবেলা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা থেকে সম্প্রচারে আসছে কমিউনিটি রেডিও সারাবেলা। রেডিওটির পরীক্ষামূলক সম্প্রচারের আগে বুধবার গাইবান্ধার আর্থসামাজিক উন্নয়নে কমিউনিটি রেডিও’র ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। গাইবান্ধা থেকে সম্প্রচারের অপেক্ষায় কমিউনিটি রেডিও সারাবেলার আয়োজনে বুধবার এসকেএস ইন রাধাকৃষ্ণপুরে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনভর অনুষ্ঠিত কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত […]

» Read more

বাকৃবিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী পরিকল্পনার আহ্বান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দক্ষ গ্রাজুয়েট তৈরী করে আসছে। উন্নত জাতের ফসল উৎপাদন, প্রাণিসম্পদের উন্নয়ন ও মৎস্য সম্পদের উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরো দক্ষমানের গ্রাজুয়েট তৈরী করতে উচ্চশিক্ষার মানোন্নয়নের প্রয়োজন বলে মনে করেন বাকৃবির বিশেজ্ঞরা। বৃহস্পতিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম […]

» Read more

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালসহ টুর্নামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ বেশ কিছু দিন আগেই ঠিক হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয় বুধবার। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের লড়াই দিয়ে শুরু এশিয়া কাপ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৬ মার্চ ফাইনালের আগে একদিন […]

» Read more
1 2