সিংড়ায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নিখোঁজের একদিন পর নাটোরের সিংড়ায় খানজাহান নামে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা নিহত শিশুর স্বজন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আগমুরশন গ্রামের একটি পরিত্যক্ত বাড়ী থেকে মৃতদেহটি উদ্ধার এবং তাদের আটক করা হয়। নিহত খানজাহান একই উপজেলার আগমুরশন গ্রামের তালেব আলীর ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

» Read more

ইউজিসিতে আখতার হোসেন ও নওয়াজ আলীর পূর্ণকালীন সদস্য লাভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুই জন অধ্যাপককে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেট্রিক বিভাগের প্রফেসর ড. আখতার হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী । এই দু’জনকে চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। […]

» Read more

শিক্ষকদের আন্দোলনে বাকৃবির শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা

বাকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য, মর্যাদা অবনমন এবং গ্রেড সমস্যা সমাধানের দাবিতে বৃহষ্পতিবারও সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে টানা চতুর্থ দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। শিক্ষকদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করায় ক্রমশ শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে […]

» Read more

মাদাম তুসো জাদুঘরে মোম হচ্ছেন সনু নিগাম

বিনোদন ডেস্ক: হলিউডের অনেক তারকাই আগে ভাগে মোমের মূর্তি হয়ে বসে আছেন মাদাম তুসোর জাদুঘরে। পরে বলিউড থেকে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা স্থান করে নেন সেখানে। অমিতাভ বচ্চন থেকে শুরু ঐশ্বরিয়া, শাহরুখ, হৃত্বিক, সালমান, মাধুরী, ক্যাটরিনা মোমের মূর্তি হয়েছেন। অভিনেতা না হয়ে এবারই প্রথম মাদাম তুসোতে ঢুকতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী সনু নিগাম। সনু নিগাম গায়ক হিসেবে প্রথম এই সম্মান পেতে যাচ্ছেন। […]

» Read more

পুষ্টি চাহিদা মেটাতে পুকুরে মলা মাছের চাষ

নিউজ ডেস্ক: ভিটামিন এ-এর চাহিদা মেটাতে মলা মাছে জুড়ি নেই। মলা-ঢ্যালার মতো ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে–ছেলেবেলায় বাবা মায়ের কাছ থেকে শোনা এই উপদেশ এখন বৈজ্ঞানিকভাবে সত্য হতে যাচ্ছে। মলা মাছের পুষ্টি গুণের ওপর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, দৈনিক খাদ্য তালিকায় মলা মাছ থাকলে তার স্বাস্থ্যগত সুফল অনেক বেশি। বিশেষভাবে ভিটামিন এ-এর অভাব পূরণে এটি খুবই কার্যকর বলে […]

» Read more

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশনজটের আশঙ্কা

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: শিক্ষকদের চলমান আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটের শঙ্কায় রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থাতেই ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সেসন জট রয়েছে বিভিন্ন বিভাগে। এর মধ্যে বর্তমানে চলমান আন্দোলন কতদিন চলবে সে পর্যন্ত সেসন জট আরো বাড়তে পারে বলেই আমঙ্কা করছে […]

» Read more

আইপিএল নিলামে আরও চার বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক: নিলামের আগেই বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে। এবার ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে রাখা হয়েছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারকে। এরা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ ও টাইগার ক্রিকেটের নতুন তুর্কি মুস্তাফিজুর রহমান। আইপিএলের আগামী আসরের নিলাম হবে ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। ভারতের ঘরোয়া […]

» Read more

কুড়িগ্রামে হেরোইনসহ যন্ত্রপাতি আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন, ন্যানো ওয়েট মেশিন, ব্লেন্ডার মেশিনসহ প্যাকেট ও সরঞ্জামাদি উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটককৃত হেরোইনসহ সরঞ্জামাদির মূল্য লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে এএসপি সার্কেল মাসুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের করিমের খামার এলাকার মিঞাপাড়ায় আলী আশরাফের (সাবেরী মিলন) বাড়ীতে অভিযান […]

» Read more

কুবিতে ১৫ টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত: সেশনজটের আশঙ্কা

এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। কর্মবিরতির চার দিনে সোম, মঙ্গল,বুধবারবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চার দিন […]

» Read more

জাবিতে সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবস পালিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বাংলা নাটকের প্রবাদপুরুষ ড.সেলিম আল দীনের অষ্টম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সেলিম আল দীনের শারীরিক উপস্থিতি না থাকলেও তাঁর কাজের মধ্যদিয়ে […]

» Read more
1 … 16 17 18 19 20 … 34