গিনেস বুকে নাম লেখাতে চলেছে ছাত্রলীগ!

নিজস্ব প্রতিবেদক: একসাথে ১০ লাখেরও বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাবে এই ছাত্র সংগঠনটি। এজন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ছাত্রলীগের হাই কমান্ড। ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বলেন, আগামী জুন ও জুলাই এই দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি পালন করবে ছাত্রলীগ। আর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১ […]

» Read more

ভারতে গোলাবারুদের গুদামে আগুন, ২ সেনাসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে গোলাবারুদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই সেনা কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। সোমবার রাতে দিবাগত রাত একটার দিকে পলগাঁওয়ে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন। খবরে বলা হয়েছে, রাতে ভারতের বৃহত্তম এই গোলাবারুদ গুদামে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে […]

» Read more

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা শহর ইদলিবে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে উত্তর-পশ্চিম সিরিয়ার অধিকারকর্মীদের বরাত দিয়ে সংবাদ দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলার সময় বেশ কয়েকটি স্থানকে টার্গেট করা হয়, এর মধ্যে একটি ছিল হাসপাতালের পাশের একটি স্থান। যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি […]

» Read more

টেকনাফে আনসার ক্যাম্পে হামলা- নেতৃত্বে এক পাকিস্তানি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডারকে হত্যা এবং অস্ত্র-গুলি লুটের ঘটনার দায় স্বীকার করেছেন নুরুল আবসার নামে এক আসামি। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আদালত নং ৬) বিচারক সিরাজ উদ্দিন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (ওসি,তদন্ত) কবির হোসেন বলেন, গ্রেফতার হওয়া নুরুল […]

» Read more

জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

জাতীয় ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃস্পতিবার বিকেল ৩ টায় ২০১৬-১৭ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে দশমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধারে আট বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ […]

» Read more

থাকছে না সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ায় তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেওয়া হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম […]

» Read more

উত্তরাঞ্চলে নেই ফল সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা!

দিনাজপুর প্রতিনিধি: উত্তরাঞ্চলে কোনো ব্যবস্থা নেই ফল সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের। এ কারণে প্রতি বছর কমপক্ষে হাজার কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। একদিকে প্রশাসনের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেয়া, অন্যদিকে একসঙ্গে ফল পেকে যাওয়ার পর বাজারজাত করতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে পচে যাবার আশঙ্কায় ফল বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে করে সঠিক দাম না […]

» Read more

রাবিতে ৩০তম আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা শুরু

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩০তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৬। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। প্রতিযোগিতায় ৭টি হলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারের ৮টি ও ওয়াটারপোলোর ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল বুধবার সাঁতারের ৯টি ও […]

» Read more

৪০ দিনের জন্য বন্ধ হচ্ছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪০ দিনের ছুটি আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে। অফিস ছুটি ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। বুধবার (২৫) মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই ছুটি অনুমোদন দেয়া হয়। এদিকে […]

» Read more

এবার ভারতে হবে বিপিএল!

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই ভারতের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার রবি শাস্রি কলকাতায় গিয়ে বলেছিলেন সৌরভের মত খেলোয়াড় এখন আর বাংলা থেকে বের হয় না। কথাটা হয়তো ভালো লাগেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তাই এবার পশ্চিমবঙ্গ থেকে ভালো খেলোয়াড় বের করতে কলকাতায় আয়োজন করা হচ্ছে বিপিএল। তবে সেটা বাংলাদেশের প্রিমিয়ার লিগ নয়, নাম হবে […]

» Read more
1 2 3 … 29