হামলার পরিকল্পনা- আনসারউল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান। গ্রেফতাররা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)। এর আগে শনিবার বিকালে সীতাকুণ্ড থেকে […]

» Read more

শিশু ধর্ষণের অভিযোগে চবি ছাত্র গ্রেফতার

ডেস্ক নিউজ: চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি পটিয়া উপজেলায়। নির্যাতনের শিকার শিশুটির মায়ের বরাত দিয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে […]

» Read more

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে পানিতে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম ঐ গ্রামের শিমুল আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু সিয়াম খেলার ছলে সকলের অজান্তে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকে বাড়িতে না পেয়ে খোঁজ করতে থাকেন বাড়ির লোকেরা। এক পর্যায়ে পাশের ডোবা থেকে পরিবারের […]

» Read more

সন্ত্রাসবিরোধী অভিভাবক ও নারী সমাবেশের ডাক দিয়েছে ১৪ দল

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জুলাই ঢাকায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিভাবক সমাবেশ ও ২১ জুলাই নারী সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দল। সন্তানদের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে অভিভাবক ও নারীদের সচেতন করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪-দল আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে […]

» Read more

পর্তুগালের নায়ক এডার

খেলাধুলা ডেস্ক: অবশেষে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করল পর্তুগাল। রোববার ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় ফার্নান্দো সান্তোসের দল। আর ফ্রান্সের বিপক্ষে একমাত্র গোলটি করেন পর্তুগীজ ফরোয়ার্ড এডার। তাও আবার বদলী খেলোয়াড় হিসেবে। ম্যাচের ৭৯ মিনিটে রেনাতো সানচেসের পরিবর্তে এডারকে মাঠে নামান পর্তুগালের অভিজ্ঞ কোচ সান্তোস। কোচের আস্থার প্রতিদান দিতে মোটেই ভুল করেননি ২৮ […]

» Read more

উত্তর বঙ্গের সর্ববৃহত্তর ঈদ-উল-ফিতরের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: উত্তর বঙ্গের সর্ববৃহত্তর ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে। এ জামাতে কমপক্ষে ২৫ হাজার মুসল্লি অংশ নেয়। ইমামতি করেন, মাওলানা কাসেমী। উত্তর বঙ্গের সর্ববৃহত্তর এই ঈদের জামাতে বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ ২৫ হাজারের মতো মুসল্লি অংশ নেয়। জেলার বিভিন্ন স্থান […]

» Read more

বাংলাদেশে বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার পর ভারত ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের (এসএসজি) চার সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বাংলাদেশে। দলটি ওই দুই ঘটনার ‘বিশ্লেষণ ও পর্যবেক্ষণ’ করে বাংলাদেশকে সহায়তা করবে। তবে ওই বিশেষজ্ঞ দল বাংলাদেশে কবে আসবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে। কিশোরগঞ্জের […]

» Read more

ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ চলতি মওসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারন কৃষকরা । কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০ হাজার ৪৭০ হেক্টরে ২লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়া জানান, এবার তিনি ৩ একরের বেশি জমিতে […]

» Read more

ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলিস্থলবন্দর টানা ৫ দিন বন্ধ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলিস্থলবন্দর টানা ৫ দিন বন্ধ থাকছে। মঙ্গলবার থেকে টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পুরোপুরি বন্ধ থাকবে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম । তবে এ সময় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মধ্য যাত্রী পারাপার চালু থাকবে। ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১০ […]

» Read more

ঝিনাইদহের ঈদ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ভারতীয় চোরাই পোশাক, প্রশাসনের নেই কোন মনিটরিং

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের নামিদামি বিপণি-বিতানে ভারতের চোরাই পোশাকগুলো দখল করে রেখেছে ঈদের বাজার। ঝিনাইদহ জেলাতে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে প্রায় ২৮ কিলোমিটারের বিশাল বর্ডার। এ ছাড়াও পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও কুষ্টয়া জেলাগুলোতেও রয়েছে বিশাল-বিশাল বর্ডার। যেখান দিয়ে ঈদকে সামনে রেখে চোরাইপথে ঢুকছে পোষাকসহ অন্যান্য সামগ্রী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ শহরের জামান সুপার মার্কেট, […]

» Read more
1 … 20 21 22 23 24 25