টাকার অভাবে মেডিকেল কলেজে পড়তে পারবে না রিনা?

নীলফামারী সংবাদদাতা: বাবা দিনমজুরের কাজ করেন। মা বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। তাদের মেধাবী মেয়ে আইরিন আক্তার রিনা। এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অবাক এলাকার মানুষ। কিন্তু অর্থাভাবে তার মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙ্গাচোরা বাড়িঘর। বাবা ইউনুস আলী ভোরে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে […]

» Read more

এখন ভিসা ছাড়াই রাশিয়া যেতে পারবেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-রুশ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। রাশিয়া ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসাব্যবস্থা বাতিল করতে যাচ্ছে মস্কো। শুধু পাসপোর্ট থাকলেই রাশিয়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র কূটনৈতিক কর্মকর্তা ও অফিসিয়াল পাসপোর্টধারীরা পাবেন। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া দুই হাত বাড়িয়ে বাংলাদেশিদের বরণ করতে প্রস্তুত। দুই দেশের মানুষের যাওয়া আসায় আর ভিসার […]

» Read more

সৌদি আরবের নতুন আইন- নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল

আন্তর্জাতিক ডেস্ক: নামাজ নিয়ে নতুন আইন চালু করা হয়েছে সৌদি আরবে ।সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল হয়ে যেতে পারে। নামাজের সময় দোকান বন্ধ না করলে সমস্যা নাই।আজান শেষে ৫ মিনিট সময় অতিবাহিত হলে মোতোয়া রিপোর্ট দিয়ে দিবে থানায়। মোতোয়ারা নিজেরা গ্রেফতার করতে পারে না। রিপোর্ট পেয়ে সাদা পোশাকের পুলিশ এসে যে কোন […]

» Read more

কুড়িগ্রামে এমপিও ভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রী ও অবিভাভকরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ইমরান […]

» Read more

গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মাদক সেবনের দায়ে শফিউল আলম (৩৮) ও সঞ্জয় চন্দ্র দাস (৩৫) নামে দুই যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল মমিন খান এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত শফিউল আলম সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাটিকামারি গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে […]

» Read more

দাবিক শহরের দখল হারাল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার তুর্কী সমর্থিত বিদ্রোহীরা ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর দাবিক দখল করে নিয়েছে। রোববার বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ভৌগলিকভাবে শহরটির অবস্থান খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও প্রতীকীভাবে এই শহরের তাৎপর্য অনেক। বিদ্রোহীদের সূত্র, গণতন্ত্রের জন্যে আন্দোলনকারী এবং তুরস্কের সংবাদ মাধ্যমেও বলা হচ্ছে যে রোববার সকালে ইসলামিক স্টেটের জঙ্গিরা সেখান থেকে চলে […]

» Read more

কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। রোববার রাত ২টার সময় বামনেরচর গ্রামের আলহাজ মো: জয়নাল আবেদীনের বড় ছেলে দৈনিক খোলা কাগজ পত্রিকায় সাংবাদিক মো: ওসমান গণি এ হামলার শিকার হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার রাত ১০টার সময় বামনেরচর গ্রামের নুর ইসালামের বাড়ী গ্রাম্য সালিশী বৈঠকে যায়। সালিশী বৈঠক শেষে রাত […]

» Read more

সিংড়ায় বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা : খদ্দেরসহ আটক ৮

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাসা ভাড়া নিয়ে দেহব্যবসা করার অপরাধে খদ্দের ও এক সহযোগীসহ ৪ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিংড়ার সরকারপাড়া মহল্লার বাসষ্ট্যান্ড সংলগ্ন আব্দুল লতিফ এর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, বেশ কিছু দিন ধরে নাটোর তেবাড়িয়া গ্রামের রেজাউল ও তার স্ত্রী লতা বেগম […]

» Read more

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬১তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক: তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬১তম জন্মদিন আজ। ১৯৫৬ সালের এই দিনে তিনি বরিশালে রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। কবির জন্মদিন স্মরণে রুদ্র স্মৃতি সংসদ তার গ্রামের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালিতে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণ-শোভাযাত্রা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। তারুণ্য ও দ্রোহের […]

» Read more
1 … 15 16 17 18 19 … 32