পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে আবার মনোনীত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়াকে থামানো মুশকিল! টানা দ্বিতীয়বারের মতো পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন তিনি। খবর পিপল ম্যাগাজিনের। পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের গত আসরে নিজের প্রথম আমেরিকান টিভি থ্রিলার ‘কোয়ান্টিকো’র জন্য নতুন টিভি সিরিজের ফেভারিট অভিনেত্রীর পুরস্কার জেতেন প্রিয়াঙ্কা। এবার ‘কোয়ান্টিকো টু’র জন্য ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী বিভাগে মনোনীত হলেন তিনি। গত ১৫ নভেম্বর […]

» Read more

অনন্য এক মাইলফলকে মিসবাহ-উল-হক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের হয়ে মিসবাহ-উল-হকের টেস্ট অভিষেক হয়েছিল ২০০১ সালে, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর জাতীয় দলের সাদা জার্সিতে ৬৮টি টেস্ট ম্যাচ (ক্রাইস্টচার্চ টেস্ট বাদে) খেলেছেন। ৪৮.৩১ গড়ে করেছেন ৪৮৩১ রান। সর্বোচ্চ ১৬৮* রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে রয়েছে ১০ সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি। ৪২ বছর বয়সী ‘বুড়ো’ মিসবাহ ব্যাট হাতে এখনো কম যান না। চলতি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের […]

» Read more

বাড়ির ছাদে সবুজ বাগান (ভিডিও)

আমরা বিষাক্ত এক নগরের বাসিন্দা। নগর জীবনে বর্তমানে সবুজের দেখা পাওয়া বেশ দুষ্কর। দিন দিন কমে যাচ্ছে সবুজের ছোঁয়া। কিছুদিন আগেও দু/চারটা গাছ নেই এমন কোন বাড়ি ছিল না। সময় দ্রুতই পাল্টাচ্ছে। এখন বড় বড় অট্টিালিকার কবলে দেশ। আবার শহরের অধিকাংশ ছাদ্গুলো এখনও ফাঁকা পরে আছে। অথচ এই ছাদগুলোকে অনায়াসেই সবুজ করা যায়। আর তাতে নগরীর প্রতিটি বাড়ির ছাদ হয়ে […]

» Read more

বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী, সাধারণ সম্পাদক রুবেল মিয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এক বছরের বেশি সময় পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. সবুজ কাজীকে সভাপতি এবং মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। আংশিক ঘোষিত কমিটির […]

» Read more

বাকৃবিতে টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ এর প্রিমিয়ার শো আগামীকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল মিলনায়তনে প্রদর্শিত হবে। আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বের) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিল্পাচার্য জয়নুল মিলনায়তনে প্রদর্শিত হবে বহুল প্রত্যাশিত টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ এর রচনা […]

» Read more

১৮ বিশ্ববিদ্যালয়ের সনদ অবৈধ ঘোষণা করলো ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রাষ্ট্রপতি নিয়োগকৃত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকার কথা জানিয়ে ওইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের জেনে-শুনে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিশন। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী এবং একাডেমিক কর্মকর্তা। ইউজিসি চেয়ারম‌্যান বলছেন, সনদ […]

» Read more

গোলাপ চাষ করে সাবলম্বী সাভারের চাষীরা (ভিডিও)

সাভার সংবাদদাতা: সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক গোলাপ। বর্ণ, গন্ধ, কমনিয়তা ও সৌন্দর্যের বিচারে গোলাপকে ফুলের রানী বলা হয়। পুষ্পপ্রেমীদের সবচেয়ে প্রিয় ফুল গোলাপ। এটি বিভিন্ন দেশের বিভিন্ন জলবায়ুতে খুব সহজেই মানিয়ে নিতে পারে বলে পৃথিবীর সব দেশেই সারাবছর কমবেশি গোলাপের চাষ হয়। গোলাপ সাধারণত কাট ফ্লাওয়ার হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। এ ছাড়া সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে, বাগান, লন, কেয়ারি, বারান্দা […]

» Read more

অতিথি পাখির মাংসে যুব ভূড়িভোজ-ফেসবুকে প্রচারণা

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আইন অমান্য করে অতিথি পাখি শিকার শেষে ভূড়িভোজ করে পিকনিক করেছে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু ভূড়িভোজই নয় তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড করে ওই নেতাকর্মিরা। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে যুবলীগ সভাপতি খালেকুজ্জামানের কার্যালয়ে এই পিকনিকের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আবু হানিফ ও […]

» Read more

রোববার প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সরকার প্রস্তুত। মন্ত্রী বলেন, এবার উভয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় […]

» Read more

শান্তিপূর্ণভাবে বেরোবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাঁচ দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। একমাত্র বিশ্ববিদ্যালয় ভেন্যুতেই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শেষ দিন বৃহস্পতিবার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীব ও ভু-বিজ্ঞান অনুষদভুক্ত […]

» Read more
1 … 9 10 11 12 13 … 27