লালপুরের কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তৈল ও পেয়াজ বীজ উৎপাদন , সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে গোপালপুর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । এই সময় কৃষকদের মাঝে বক্তব্য রাখেন নাটোর জেলা অফিসের উপ-পরিচালক নূর আকবর , লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম […]

» Read more

আফ্রিদি নয়, রংপুরের অধিনায়ক থাকছে নাঈম

খেলাধুলা ডেস্ক: প্রথমে শোনা যাচ্ছিলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তবে এবার জানা গেল আফ্রিদি নয়, রংপুরের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাঈম ইসলাম। মূলত দেশি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে বলে জানান দলটির মিডিয়া ম্যানেজার এম এ বাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, […]

» Read more

ছাতকে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টান সম্পন্ন

রবিউল ইসলাম তারেক, ছাতক প্রতিনিধি: স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিচালক সিলেট বিভাগ) মতিউর রহমান শিক্ষাই যে কোন জাতির উন্নয়নের মূল চাবিকাঠি উল্লেখ করে বলেছেন, প্রায় ৩যূগ আগেও পার্শ্ববর্তী অনেক ছোট-বড় দেশের অধিবাসীদের পরনের কাপড় ব্যবহারের মতো সামর্থ ছিলনা। কিন্তু একমাত্র শিক্ষা অর্জনের মাধ্যমে তারা এখন অনেক স্বাবলম্বী হতে পেরেছে। এদেশও এখন মধ্যম আয়ের দেশে পরিগনিত হয়েছে। তিনি জঙ্গিবাদ প্রতিহত […]

» Read more

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় তাপবিদ্যুৎ এর নির্মাণ শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ভবানীপুর বাজার সংলগ্ন পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাক বাইসাইকেল দূর্ঘটনায় তাপ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়। জানাযায়, রবিবার সকাল সাড়ে ৭টায় তাপবিদ্যুৎ এর তৃতীয় ইউনিটের নির্মাণ শ্রমিক রেজাউল ইসলাম (৩২) প্রতিদিনের ন্যায় বাইসাইকেল যোগে বড়পুকুরিয়া যাওয়ার পথে পশ্চিম শেরপুর মসজিদ মোড়ে অপরদিক থেকে আসা বস্তাবোঝাই একটি ট্রাক সজোরে বাইসাইকেলকে ধাক্কা দিলে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার ৮নং […]

» Read more

কুড়িগ্রামে ২ শতাধিক ঝুকিপুর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন; নজর নেই কর্তৃপক্ষের

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ৯ উপজেলায় ১২১৭ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় দুই শতাধিক ঝুকিপুর্ণ প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নীচে ও ঝুকিপুর্ণ ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবন নির্মাণ ও মেরামতের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং […]

» Read more

দিনাজপুরে মেছো বাঘের আক্রমনে ২৩ জন আহত

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর কয়েকটি গ্রামের মানুষ বাঘ আতংকে ভুগছে। ইতিমধ্যে ওই প্রাণীর আক্রমনে ২৩ জন আহত হয়েছে। এলাকাবাসী ছাড়াও পুলিশ এবং বন বিভাগের লোকজন বাঘ ধরার অভিযান অব্যাহত রেখেছে। পাহারা বসনো হয়েছে। এনিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। করিমুল্ল্যাপুর,তরিমপুর,চাউলিয়াপাড়া,সৈয়দপুর,পানুয়াপাড়া,লালপুকুর,হরিহরপুর ও কাওয়াপাড়া সহ দক্ষিণ কোতয়ালী’র বেশ হয়েকটি গ্রামে এখন চলছে বাঘ আতংক। ইতিমধ্যে ওই প্রাণীর আক্রমনে গবাদিপাশু […]

» Read more

ছাতকে অস্বাভাবিক মৃত্যুর খেলা; ৫দিনে ৭জন

রবিউল ইসলাম তারেক, ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ৫দিনের ব্যবধানে ৭জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে গলায় ফাঁস দিয়ে যুবক-যুবতিসহ ৫জন, কীটনাশক খেয়ে অপর এক যুবতি ও দূর্ঘটনায় ১২বছরের এক বালকের মৃত্যু ঘটে। এতে দেখা যায়, ১নভেম্বর থেকে ৫নভেম্বর পর্যন্ত গলায় ফাঁস দিয়ে ৫জনও বিষ পানে একজনসহ ৫দিনে মোট ৬জন আত্মহত্যা করেছে। এদের মধ্যে ৪জন অবিবাহিত যুবতি, একজন তালাকপ্রাপ্তা, একজন […]

» Read more

গাইবান্ধায় নিখোঁজ শিশুর বিকৃত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ছয়দিন পর মিতু আকতার (৯) নামে এক শিশুর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের একটি ধানের জমি থেকে শনিবার (০৫ অক্টোবর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মিতু আকতার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের মো. মিলন সরকারের মেয়ে। মিতু রাজাবিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দি¦তীয় শ্রেণির ছাত্রী […]

» Read more

সাতক্ষীরায় পুলিশি অভিযানে আটক ৩৪

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৩৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া থানা পুলিশ ৪ জন, তালা থানা পুলিশ ১০ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা পুলিশ ২ জন, আশাশুনি […]

» Read more

মসুল থেকে পালাতে গিয়ে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা মসুল শহরের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের পুলিশ। বেসামরিক লোকদের একটি দল উত্তরের হাবিজা শহর ছেড়ে ট্রাকে করে আল-আলম শহরে পালিয়ে যাবার সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে। মসুল শহরটি পুনর্দখল করার লড়াই এখনো চলছে। পূর্ব দিক থেকে যে বিশেষ বাহিনীর সেনারা […]

» Read more
1 … 20 21 22 23 24 … 27