রাবিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি প্রদর্শিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির প্রয়োগ এবং তা ব্যবহার করে তৈরি বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের নীচতলায় এ প্রদর্শনের আয়োজন করা হয়। রাবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যপক ড. মো. হাসনাত কবীর প্রতিষ্ঠিত ‘থ্রিডি প্রিন্টিং ল্যাবরোটারি’ এ প্রদর্শনের আয়োজন করে। সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীতে […]

» Read more

রাবির সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বেড়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এই সমাবর্তনে ২০১১ […]

» Read more

‘সংবাদ বিজ্ঞপ্তি লিখন, ফটো সম্পাদনা এবং গণমাধ্যম সম্পর্ক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) এর উদ্যোগে অনুষ্ঠিত ‘সংবাদ বিজ্ঞপ্তি লিখন, ফটো সম্পাদনা এবং গণমাধ্যম সম্পর্ক’ বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমপনী ও সনদপত্র বিতরণী গত (৩০ নভেম্বর ২০১৬) বুধবার রাত ৮টায় ঢাকাস্থ বিজেম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহা-সচিব ও লক্ষীপুর-২ আসনের এম.পি লায়ন […]

» Read more

নৌবাহিনীতে নাবিক পদে চাকরির সুযোগ

সবুজবাংলা জবস ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর মিউজিশিয়ান শাখায় (সিম্ফনি অর্কেস্ট্রা) নাবিক পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা উল্লেখিত সময়ে যথাস্থানে উপস্থিত থাকতে পারেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী শাখার নাম: মিউজিশিয়ান শাখা (সিম্ফনি অর্কেস্ট্রা) পদের নাম: নাবিক বিস্তারিত বিবরণ: উপস্থিতির তারিখ: ০৭ ডিসেম্বর ২০১৬ সময়: সকাল ৯টা স্থান: ভর্তি ও তথ্যকেন্দ্র, শহীদ মোয়াজ্জম হল, নাবিক কলোনী, মিরপুর-১৪, ঢাকা-১২০৬। সূত্র: কালের কণ্ঠ, ৩০ […]

» Read more

কাঁকড়া চাষ : সম্ভাবনার নতুন দুয়ার (ভিডিও)

কক্সবাজার সংবাদদাতা: চিংড়ি চাষে ভাইরাসের আক্রমণসহ নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকির কারণে কক্সবাজারের চিংড়ি চাষীরা এখন ঝুঁকছে কাঁকড়া চাষের দিকে। এখন কক্সবাজারের উপকূলীয় বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে কাঁকড়ার চাষ হচ্ছে। কক্সবাজার ছাড়াও দেশের অন্যান্য উপকূলীয় জেলাতেও বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হওয়ায় দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেছে। বিদেশের বাজারে পণ্যটির দারুণ চাহিদা থাকায় এবং স্বল্প পরিশ্রমেই অল্প সময়ে লাভবান হওয়া সম্ভব হওয়ায় […]

» Read more

সুন্দরগঞ্জে পিআইও ও ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি মামলা

গাইবান্ধা প্রতিনিধি: জেলার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ছামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে চাঁদাদাবী ও মারপিটের অভিযোগে পিআইও নুরুন্নবী সরকার বাদি হয়ে ছাত্রলীগ নেতা সামুসহ পাঁচজনের বিরুদ্ধে ও ১২ লাখ টাকা ঘুষ গ্রহণ ও মারপিটের অভিযোগে ছাত্রলীগ নেতা সামু বাদি হয়ে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে পাল্টা […]

» Read more

রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে ১ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় শহীদ মিনার চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ক্বারী মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা আল হুসাইনি, সেকরেটরী আল হাবিব, জাতীয় ওলামা মাশায়েখ আম্বিয়া পরিষদের নীলফামরী জেলা সভাপতি মাওলানা তোজাম্মেল হক সহ আরো অনেকে। বিক্ষোভ অনুষ্ঠানে […]

» Read more

গাজীপুরে বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার -টিয়ার- ফোর

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার টিয়ার- ফোর (Tier-4) হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। পলক বলেন, পিপিপি মডেলে (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ব্যাসিসে) এ সিটির ডেভেলপ করা হচ্ছে। আগামী ১০ […]

» Read more

ভারতে কারখানা বিস্ফোরণ -‘নিহত ১৬’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নামিলনাড়– রাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিরুচিরাপ্পাল্লির এ কারখানায় বিস্ফোরণে ভবনের দুটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সত্যনারায়নান নামে অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিরুচিরাপ্পাল্লির ভেট্রিভেল এক্সপ্লোসিভস নামে একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে কারখানা […]

» Read more

নরওয়ের দাবাড়ু কার্লসেনের টানা তৃতীয় বারের মত শিরোপা জয়

খেলাধুলা ডেস্ক: বিশ্ব দাবার শিরোপাটি প্রায় নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন ম্যাগনাস কার্লসেন। নরওয়ের এই দাবাড়ু টানা তৃতীয়বারের মতো বিশ্ব দাবা চাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে ১২ রাউন্ড লড়াইয়ে কেউ জেতেনি। ফলে বুধবার চারটি র‌্যাপিড রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিটি রাউন্ডের সময় ছিল ২৫ মিনিট করে। চারটি র‌্যাপিড রাউন্ডের দুটিতে ড্র করেন কার্লসেন। দুটিতে জিতেন। তার মধ্য দিয়ে টাইব্রেকারে রাশিয়ার […]

» Read more
1 2