বিজয়ের মাসেই ডটবাংলা’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাতৃভাষার নামে বহুল প্রতীক্ষিত ‘ডটবাংলা’ ডোমেইনের অপারেশনাল কার্যক্রম ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসেই ডটবাংলা’র উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ডটবাংলা উদ্বোধনের রোলআউটসহ সব পরিকল্পনা শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধনের জন্য অনুমতি দিয়েছেন। ‘২০১১ সালে আইডিয়াটি প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসেছে, উনিই […]

» Read more

এবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

স্পোর্টস ডেস্ক: গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সীমিত অভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার গ্রামীণফোন তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বলছে, সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের সাথে কাজ করবে মাশরাফি। গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সকল বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সবসময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর […]

» Read more

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক: সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর রোববারই প্রথম মিরপুরের শেরেবাংলায় ক্রিকেট খেলতে নেমেছিলেন জাতীয় দলের সাবেক অধিানয়ক মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে নেমেই জ্বলে ওঠেন তিনি। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে করেন অনবদ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই প্রস্তুতিমূলক ম্যাচে ১০ রানে জয় পেয়েছে আশরাফুলের লাল দল। সেঞ্চুরি করতে না করতেই আশরাফুল শুনলেন আরও একটি সুখবর। আগামী ১৮ ডিসেম্বর কাতারে পাকিস্তানির শহিদ […]

» Read more

রাবিতে দশ দিন ব্যাপী আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যায়ের শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে দশ দিন ব্যাপী ‘বিজয় দিবস ১ম আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ এর আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে দুপুর ৩টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ও […]

» Read more

ফের নায়করাজ রাজ্জাকের মৃত্যু গুজব!

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর নিয়ে আবারো গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার (১১ ডিসেম্বর) দুপুর থেকেই খবরটি ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপেও রাজ্জাক মারা গেছেন বলে খবর রটে! পুরো ব্যাপারটি নিয়ে খুবই বিরক্ত নায়কের পরিবার। রাজ্জাকের ছোট ছেলে সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘আমরা কিছুতেই বুঝতে পারছি না লোকজন কেন […]

» Read more

হোয়াইট হাউসের সামনে বাংলাদেশি হিন্দুদের প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের অবসানে ও সংখ্যালঘুদের সহায়তা করতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসকারী হিন্দুরা। রোববার হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ এক প্রতিবাদ সমাবেশে তারা এ আহ্বান জানান। ওবামার কাছে দেয়া এক স্মারকলিপিতে সংখ্যালঘুরা বলেছেন, আমরা বিশ্বাস করি, আপনি মহান সংবেদনশীল একজন ব্যক্তি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের শোচনীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে এর সমাধান করবেন। আমরা […]

» Read more

শাবির আবাসিক হলে রাতভর পুলিশি অভিযান, দেশিয় অস্ত্র উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় হলগুলো থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালানো হয়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল […]

» Read more