সেই ৬৫ বছর বয়সী বাছিরন পিএসসিতে স্কুল সেরা

মেহেরপুর সংবাদদাতা: ধবধবে সাদা শাড়ি ও ওড়না পরে ৬৫ বছরের বাছিরন তার সমাপনী পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন বিদ্যালয়ে। ফলাফলে দেখা গেল বিদ্যালয়ের সেরা তিনিই। হোগলবাড়ীয়া পুর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাছিরন নেছা জিপিএ-৩ পেয়ে বিদ্যালয় সেরা হন। তার এই কৃতিত্বে সবাই মুগ্ধ। তাকে ঘিরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপক উদ্দীপনা। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের […]

» Read more

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকয়টি পদেই জয়ী হয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুইয়ে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। বিকেলে হাজী […]

» Read more

রাবিতে শুরু হলো ৯ দিন ব্যাপী চারুকলা প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদে ৯দিন ব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। চারুকলা […]

» Read more

১লা জানুয়ারি চতুর্থ ধাপের স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম চলবে বলে জানান ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম। তিনি জানান, চতুর্থ ধাপে ঢাকা উত্তরের ৪, ৭, ১১, ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে এবং দক্ষিণের ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৮, […]

» Read more

নায়িকা পপির বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন প্রতিবেদক: হাতে কোনো ছবি নেই চিত্রনায়িকা পপির। তারপর আবার মামলায় ফেঁসেছেন তিনি। যাকে বলে মরার উপর খাড়ার ঘা! পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন ‘দি আমেরিকান ড্রিম’র পরিচালক জসীম উদ্দিন। জানা গেছে, প্রতারণার অভিযোগ ঢাকা মহানগর মুখ্য আদালতে (সিএমএম) গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) মামলাটি (নম্বর-৩৪৪/১৬) করেছেন সিন-সিনারি প্রোডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া। জানা যায়, পরিচালক জসীম উদ্দিন […]

» Read more

রোনালদোর হাতে তৃতীয় গ্লোব সকার অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক: বছর জুড়ে ব্যক্তিগত ও দলগত দারুণ সব সাফল্যের স্বীকৃতি হিসেবে আরও একটি পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরের শেষ প্রান্তে ৩১ বছর বয়সী রোনালদোর সাফল্যের পাতায় যোগ হল গ্লোব সকার অ্যাওয়ার্ড। এর আগে ২০১১ ও ২০১৪ সালেও এই পুরস্কার পেয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ধারণকৃত ভিডিও বার্তায় রোনালদো বলেন, দলগত ও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত এটা হয়তো আমার সেরা বছর। আমরা রিয়াল […]

» Read more

জেএসসি-জেডিসি’র পাসের হার ৯৩.০৬, পিইসি’র ৯২.৮৯

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার […]

» Read more