তিনদিনে হত্যা রহস্য উদ্ঘাটন না হলে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে

নাটোর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত নাটোরের তিন যুবলীগ কর্মির জানাযার সমাবেশে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে প্রশাসনকে তিনদিনের সময় বেঁধে দিয়েছেন শফিকুল ইসলাম শিমুল এমপি। একই দাবীতে বিকালে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ। সমাবেশে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা ট্রাক ট্যাংকলরি সমিতি এই কর্মসূচীর সাথে একাত্মতা জানায়। জানাযার আগে সমাবেশে নাটোর সদর আসনের এমপি […]

» Read more

প্রায় ৫ মাস পর তালা খুললো পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড অফিসে দীর্ঘদিন ধরে তালা লাগানো অবস্থায় থাকার পর ৬ ডিসেম্বর প্রশাসনিক ভাবে তালা ভেঙ্গে অফিসের কার্যক্রম পুনরায় চালু করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের উপস্থিতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীক বজনবী, জেলা প্রচার কমান্ডার শাজাহান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম, এ ওহাব […]

» Read more

১ মাস ধরে খোলা আকাশের নিচে সাঁওতালরা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের বসতি থেকে সাঁওতালদের উপর হামলা, ঘরে আগুন, গুলি চালিয়ে হত্যা ও উচ্ছেদ ঘটনার এক মাস হলেও সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামের গির্জার সামনে আশ্রায় নেওয়া সাঁওতালদের জীবন যাত্রার মানের কোন উন্নতি ঘটেনি। ফলে সাঁওতাল পরিবারের ৪০০ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে ছোট ছাপড়া, এনজিওর দেওয়া ত্রিপল (তাবু) ও কলা পাতার ছোট […]

» Read more

দিনাজপুরে “তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কৃষি কার্যক্রমে নারী কৃষকদের ভূমিকা” শীর্ষক গবেষণা সেমিনার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে “তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কৃষি কার্যক্রমে নারী কৃষকদের ভূমিকা” শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার দিনব্যাপী এ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.রশিদুল […]

» Read more

১৬ই ডিসেম্বর থেকে হাতিরঝিলে চালু হচ্ছে ‘ওয়াটার ট্যাক্সি’ সেবা

ঢাকা প্রতিনিধি: রাজধানীর যাতায়াতব্যবস্থায় আমূল পরিবর্তনে হাতিরঝিলে নামছে ‘ওয়াটার ট্যাক্সি’। রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ১৬ ডিসেম্বর উদ্বোধনের পর ট্যাক্সিগুলো গণপরিবহন হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হাতিরঝিল প্রকল্পের পরিচালক মো. জামাল আকতার ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘চলাচলের জন্য ট্যাক্সিক্যাবগুলো উদ্বোধনের সময় গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় উপস্থিত থাকবেন বলে […]

» Read more

একমাত্র ধোনির জন্য নিয়ম ভাঙছে বিসিসিআই

খেলাধুলা ডেস্ক: দীর্ঘদিনের বিরতি শেষে ক্রিকেটে ফিরে প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামবেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এতেই বেঁধেছে গোল। শুধু ধোনির জন্য নিয়ম ভাঙতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)? এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন পর […]

» Read more

বাংলাদেশের সাথে এফটিএ করতে চায় মালয়েশিয়া

অর্থনিতী ডেস্ক : বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জহির হামিদি। সোমবার কুয়ালালামপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। অন্যদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তোফায়েল আহমেদ। ইতিমধ্যে মালয়েশিয়ায় যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের পুনঃনিয়োগের আওতায় নিয়ে কাজ […]

» Read more

জয়ললিতা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা (৬৮) মারা গেছেন। জয়ললিতাকে হারিয়ে তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে। তুমুল জনপ্রিয় এই নেতার জন্য মাতম করছে রাজ্যের মানুষ। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ২২ সেপ্টেম্বর থেকে একটানা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন […]

» Read more