রিজার্ভ থেকে চুরি যাওয়া ২৯ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশা অর্থমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক : ফিলিপাইন সুপ্রিম কোর্টের নির্দেশে জব্দ করা ২৯ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ফিলিপাইন থেকে ফিরে আসার পর রোববার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। এসময় অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং ব্যাংক […]

» Read more

মিলেছে ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশীয় পুলিশ বহনকারী নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বিমানটির ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শনিবার সকালে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বাংকা দ্বীপের পাংকাল পিয়াং থেকে যাত্রা করেছিল। এতে পাঁচজন ত্রু ও আট আরোহী ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, […]

» Read more

‘অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মা সেতু’ -সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিদেশি অর্থায়ন নিশ্চিত হলেই পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। এই সেতু নির্মাণে ইতিপূর্বে উন্নয়ন সহযোগী […]

» Read more

রোনালদোর বিপক্ষে কর ফাঁকির অভিযোগ!

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি ও নেইমারের পরে এবার কর ফাঁকির অভিযোগ উঠলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে। জার্মানির একটি সংবাদমাধ্যমে রিয়াল মাদ্রিদের এই তারকার কর ফাঁকির ঘটনা প্রথমে প্রকাশ করে। এরপরই ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। জার্মান পত্রিকা ‘ডার স্পাইজেলে’ ফুটবল সংক্রান্ত বেশ কয়েকটি নথি ফাঁস করার পাশাপাশি জানায়, রোনালদো প্রায় ১৫ কোটি ইউরো কর ফাঁকি […]

» Read more

শ্যুটিংয়ের সময় আহত রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘রোবট ২.০’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভারতের তামিল সুপারস্টার রজনীকান্ত। জানা গেল, এই ছবির শ্যুটিং করার সময় আহত হয়েছেন তুমুল জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। গতকাল শনিবার রাত আটটা নাগাদ ইস্ট কোস্ট রোডে শ্যুটিং চলাকালে আহত হন ৬৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা৷ পরে শ্যুটিং ফ্লোর থেকেই তাকে […]

» Read more

আগাম সবজি চাষে ঝুঁকছেন বরিশালের চাষিরা

বরিশাল সংবাদদাতা: লাভ বেশি হওয়ায় বর্ষার চেয়ে শীতের সবজি চাষে বেশি ঝুঁকছেন বরিশালের চাষিরা। তাই এ সময়টায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে ও তেমন রোগ বালাই না থাকায় শীতকালের সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি নির্ভর বরিশালের চাষিদের উৎপাদিত সবজি স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে পাইকারদের হাত ঘুরে যাচ্ছে বিভিন্ন জেলা শহরে। বরিশালের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, […]

» Read more

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহসহ সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বোরবার বিকেল ৪টা ১০ […]

» Read more

নাটোরে বঙ্গবন্ধু সৈনিকলীগের মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যুদ্ধাহত, দুস্থ মুক্তিযোদ্ধাদের নামে বন্টনের দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ। রোববার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা করে তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধা পাক বাহিনীর হাতে নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বেচে থাকলেও অর্থের অভাবে দারিদ্রতার সাথে […]

» Read more

স্বাবলম্বী মানুষের প্রতিকৃতি গাইবান্ধার জাকির হোসেন

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: স্বাবলম্বী মানুষের প্রতিকৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটবাড়ী ইউনিয়নের বাগদাহাট গ্রামের জাকির হোসেন। অল্প সময়ের ব্যবধানে দু’টি পুকুর থেকে এখন তার ২৬টি পুকুর। মাছ উৎপাদন করে তার বছরে আয় ৩৫ লাখ টাকা। জাকিরের মাছ চাষ দেখে এলাকার অনেকেই এখন মাছ চাষের দিকে ঝুঁকছেন। ময়মনসিংহের মুক্তাগাছার মাছ চাষীদের প্রেরণায় ২০০৬ সালে দু’টি পুকুরে মাছ চাষ শুরু করেন […]

» Read more